চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 09, আগস্ট 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি নেতারা রাজধানীতে নতুন কর্মসূচি ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক দফা দাবিতে রাজধানীতে শুক্রবার (১১ আগস্ট) গণমিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ বিভাগে বিএনপি আলাদাভাবে গণমিছিল করবে। অন্য রাজনৈতিক দলগুলোও যুগপৎভাবে এই কমসূচি পালন করবে।

বুধবার (৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

কর্মসূচিতে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, অপ্রীতিকর কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে। সরকারের বন্যা নিয়ন্ত্রণ করার সামর্থ্য নেই বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত সমাবেশসহ বেশ কিছু কর্মসূচি পালনের পর ২৯ জুলাই রাজধানীর প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। সেই কর্মসূচিতে পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এর ১২ দিন পর ১১ আগস্ট যুগপৎভাবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সরকারের বিরুদ্ধে ৩৬টি রাজনৈতিক দল যুগপৎ ধারায় একদফা দাবিতে আন্দোলন করছে।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে দুর্নীতি করে দেশের অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে গেছে সরকার। বর্তমান অবৈধ সরকার জালিয়াতির মধ্য দিয়ে ক্ষমতায় এসে তা চিরস্থায়ী করতে পরিকল্পিতভাবে সংবিধান কাটছাঁট করে নিজেদের মতো করে নিয়েছে। সরকার গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, বেগম জিয়াকে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে। তিনি চরম অসুস্থ, বিকেলে তাকে হাসপাতালে নেয়া হবে চিকিৎসার জন্য। যেখানে দেশে হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে, সেখানে মাত্র ২ কোটি টাকার বানোয়াট মামলায় তাকে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছে।

বিএনপির এ নেতা বলেন, নির্বাচনের আগেই বিএনপি নেতাকর্মীদের সাজা দিয়ে একতরফা নির্বাচন করতে চাইছে সরকার। ফাঁকা মাঠে গোল দিয়ে নির্বাচন ব্যবস্থাকে নিজের আয়ত্তে নিতে চাইছে অতীতের মতো। কারণ তারা জানে বিএনপি নির্বাচনে অংশ নিলে নিশ্চিত পরাজয় হবে তাদের।

Tags: বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীরশুক্রবার
Previous Post

কীবোর্ড থেকে পাসওয়ার্ড হ্যাক করবে এআই!

Next Post

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হবে নভেম্বরে

Next Post
Channel i Online building in Dhaka, Bangladesh, with digital signage. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হবে নভেম্বরে

সাইনি বড় রায় পেয়ে বলিউডে ফিরতে পারেন বলে জল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় রায় পেলেন সাইনি, বলিউডে কি ফিরবেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT