চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতিকে চিঠি পাঠাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 09, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
পাকিস্তানের প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দেওয়ার জন্য চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আজ বুধবার দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভিকে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার জন্য চিঠি পাঠাবেন।

এনডিটিভি জানিয়েছে, সরকার ঘোষণা করেছে, বিধানসভা তার নির্ধারিত সময়ের তিনদিন আগে ভেঙে দেওয়া হবে, যাতে করে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ইসলামাবাদে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, আগামীকাল আমাদের মেয়াদ শেষ হওয়ার পর, আমি বিধানসভা ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে পাঠাব এবং তারপর একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবে।

এইদিকে, বিধানসভার  বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ বলেছেন, তিনি এখনও অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর কে হবে তা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা বা পরামর্শ করেননি। তিনি বলেন, আমি আশা করি আগামীকাল একটি সভা হবে যেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

রিয়াজ বলেছেন, তিনি তার সহযোগীদের সাথে পরামর্শ করেছেন। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর জন্য তিনটি নাম  চূড়ান্ত করা হয়েছে।

পাকিস্তানের সংবিধানে উল্লেখ রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বগ্রহণের পর ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। তবে দেশটির আইনমন্ত্রী আজম নাজির তারার জানিয়েছেন, এখনও ভোটার তালিকা হালনাগাদ হয়নি। আদমশুমারির মাধ্যমে এই হালনাগাদ করতে হবে। ফলে নির্ধারিত সময় অর্থাৎ আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম।

Tags: পাকিস্তান
Previous Post

দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত বিষয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

Next Post

হাওয়াই দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫০ বছরের পুরনো গাছ পুড়ে ছাই

Next Post
হাওয়াই দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওয়াই দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫০ বছরের পুরনো গাছ পুড়ে ছাই

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, ডাম্বুলার বিপক্ষে ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় দিয়ে এলপিএল শেষ করলেন হৃদয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT