চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজাব না পরলে মানসিক চিকিৎসা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 08, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নারীরা হিজাব পরে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হিজাব-বিরোধী আন্দোলন রুখতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ইরান। তারই অংশ হিসেবে জেল-জরিমানার পরে এইবার শাস্তির তালিকায় যুক্ত হলো মানসিক চিকিৎসা ও মর্গ পরিষ্কার করার মতো শাস্তি।

আনন্দবাজার জানিয়েছে, ৬১ বছর বয়সী আফশানে বায়েগন হিজাব-বিরোধী আন্দোলনের সমর্থক। পেশায় অভিনেত্রী এই মহিলাকে দু’বছরের কারাবাসের শাস্তি দিয়েছে তেহরানের একটি আদালত। এর পাশাপাশি সপ্তাহে একদিন তাকে মনোরোগ বিশেষজ্ঞের দপ্তরে যেতে হবে। আদালতের দাবি, আফশানে মানসিকভাবে অসুস্থ। হিজাব না পরার এই মানসিকতা থেকেই তার মধ্যে ‘চরিত্রহীনতার’ বীজ বপন হতে পারে।

তবে শুধু আফশানে নন, ইরানের আরেক অভিনেত্রী আজ়াদে সামাদিকেও একই শাস্তি দিয়েছে ইরানের এক আদালত। সামাদির অপরাধ হলো তিনি একটি অনুষ্ঠানে হিজাবের পরিবর্তে টুপি পরেছিলেন। এই ‘মানসিক চিকিৎসা’ থেকে রেহাই পাচ্ছে না স্কুলপড়ুয়া মেয়েরাও।

হিজাব না পরায় অন্য এক মহিলাকে একমাস ধরে মর্গের মৃতদেহ পরিষ্কার করার শাস্তি দেয় দেশটির আদালত। গাড়ি চালানোর সময় হিজাব পরেননি ওই মহিলা।

গত বছর ইরানে মাহশা আমিনি নামে এক ২২ বছর বয়সী কুর্দি তরুণীর মৃত্যুর ঘটনায় দেশটিতে হিজাববিরোধী বিক্ষোভ শুরু হয়। তেহরানে ঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ইরানের ‘নৈতিকতা রক্ষা পুলিশ’ তাকে আটক করার পরে হেফাজতে থাকা অবস্থায় মারা যান মাহশা আমিনি।

Tags: ইরানহিজাব
Previous Post

সেরাকণ্ঠের আয়োজনে মুগ্ধ রুনা লায়লা

Next Post

জরুরি সভা করেও সিদ্ধান্তে পৌঁছাতে পারল না বিসিবি

Next Post
বিসিবির জরুরি সভা, সিদ্ধান্তের জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জরুরি সভা করেও সিদ্ধান্তে পৌঁছাতে পারল না বিসিবি

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা একত্রে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-লিটনের সঙ্গে নেতৃত্বের আলোচনায় মিরাজও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT