চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বরে উদ্বোধন হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 পূর্বাহ্ন 08, আগস্ট 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পূর্বাচল এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছে, দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের নাম রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ে যানজট কমিয়ে সারা দেশের সাথে নেটওয়ার্ক স্থাপন করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এই প্রকল্পের কাজ প্রায় শেষ দিকে। আগামী মাসের যেকোন দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন বলে জানা গেছে।

দৃষ্টিনন্দন এই এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি এবং উদ্বোধনের কথা জানিয়েছেন ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার জেনারেল মো. মনোয়ারুল ইসলাম সরদার। তিনি বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় অনন্য দৃষ্টান্ত রাজধানীর এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে।

প্রকল্পের নাম দেওয়া হয়েছে- ‘কুড়িল পূর্বাচল লিংক রোডের উভয় পাশে, কুড়িল থেকে বালু নদী পর্যন্ত ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্প’। অসাধারণ এই প্রকল্পটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক ও সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড বাস্তবায়ন করছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় ১২ দশমিক ৩ শূন্য কিলোমিটার দীর্ঘ ১২ লেনের এই এক্সপ্রেসওয়ে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংযোগ স্থাপন করেছে।

এসময় আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও সৌন্দর্যবর্ধনসহ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্প পরিচালক লে. কর্নেল শেখ আহমেদ শাফি।

সরকারি অর্থায়নে প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ১০ হাজার ৩২৯ কোটি টাকা। ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর একনেক সভায় প্রকল্পটি অনুমোদন হয়। ২০১৭ সালের মাঝামাঝি সময়ে কাজ শুরু হয় প্রকল্পটির। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।

Tags: পূর্বাচল এক্সপ্রেসওয়ে
Previous Post

নেত্রকোণায় হাঁস-মুরগির সাথে খামারে বসবাস করছে শিয়াল

Next Post

যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যা

Next Post
বিবাহিত নারীর হাতে সোনার আংটি ও কানের দুল পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যা

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ ট্রফির সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিক-তাসকিনদের সামনে এলো বিশ্বকাপ ট্রফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT