চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ চারজনের মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:44 অপরাহ্ন 07, আগস্ট 2023
in কক্সবাজার, জনপদ
A A
পাহাড় ধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা, ধসে পড়া মাটি ও ক্ষতিগ্রস্ত গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধসে মাটি চাপা পড়ে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার ৭ আগস্ট বিকালে এ ঘটনা ঘটে। 

উখিয়ায় মা-মেয়ের মৃত্যু
কক্সবাজারে উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পাহাড় ধসে মাটি চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫ টার দিকে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটেছে বলে জানান ফায়ার সার্ভিসের কক্সবাজার জেলা কার্যালয়ের উপসহকারি পরিচালক অতীশ চাকমা।

নিহতরা হলেন-উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) এবং তার মেয়ে মাহিমা আক্তার (১)। এ ঘটনায় আহত হয়েছেন গৃহকর্তা আনোয়ার হোসেন (৩৫)।

স্থানীয়দের বরাতে অতীশ বলেন, সোমবার বিকালে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে পাহাড়ি খাদের নিচে বসবাসকারি আনোয়ার ইসলামের বসত ঘরের উপর মাটি চাপা পড়ে একই পরিবারের তিনজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এসময় ঘটনাস্থলে মাটি চাপা অবস্থায় মা-মেয়েকে মৃত অবস্থায় এবং গৃহকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতদের লাশ নিজেদের বাড়িতে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ উপসহকারি পরিচালক।

চকরিয়ায় দুই শিশুর মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় ভারী বর্ষণে পাহাড় ধসে মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ৭ জুলাই বিকাল সাড়ে ৪ টায় চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক মৃতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

স্থানীয়দের বরাতে বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, গত এক সপ্তাহ ধরে চকরিয়াসহ কক্সবাজারে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রোববার রাত থেকে অব্যাহত ভারী বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বরইতলী ইউনিয়নসহ চকরিয়া উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার বিকালে বরইতলী ইউনিয়নে দুর্গম পাহাড়ি এলাকা বড়ঘোনায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে পাহাড় ধসে দেওয়াল ভেঙ্গে মাটি চাপা পড়ে জনৈক আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির দুই শিশু সন্তান আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু ঘটে।

মৃতদের লাশ নিজেদের বাড়িতে রয়েছে বলে জানান তিনি।

Tags: পাহাড় ধস
Previous Post

ডিজিটাল আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন হচ্ছে

Next Post

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শততম বারের মত পেছালো

Next Post
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শততম বারের মত পেছালো।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শততম বারের মত পেছালো

একজন ব্যক্তি দোকানে টাকা দিয়ে খাবার কিনছেন, খাবার ও প্যাকেট পড়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপমানের প্রতিশোধ নিলেন টাকা দিয়ে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT