চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারী বর্ষণে জলাবদ্ধতায় চবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
4:48 অপরাহ্ন 07, আগস্ট 2023
in চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বার চিহ্নিত সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম বাহন শাটল ট্রেন সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকালে নগরী হতে ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেওয়া দু’টি শাটল রেললাইনে পানি জমে থাকায় গন্তব্যে পৌঁছাতে পারেনি। এতে সোমবার সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ষোলশহর স্টেশন মাস্টার মো. জয়নাল আবেদিন জানান, সকাল সাড়ে ৭টা এবং ৮টার দুটি শাটলের একটি ক্যান্টনমেন্ট স্টেশনে অপরটি ষোলশহর স্টেশনে আটকে ছিল। বৃষ্টির কারণে রেললাইন ডুবে গেছে, তাই ট্রেন দু’টোকে আবার চট্টগ্রাম স্টেশনে ফেরত আনা হয়।

চবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমির মোহাম্মদ মুছা বলেন, ‘রেললাইন ডুবে যাওয়ায় সোমবার সকাল থেকে শাটল ট্রেন চলাচল বন্ধ আছে। এ কারণে সকল বিভাগের চলতি পরীক্ষা সাময়িক বন্ধ রাখা হয়েছে।’

চবি প্রক্টর নুরুল আজিম সিকদার বলেন, টানা পাঁচদিন ধরে বৃষ্টি হওয়ায় ক্যাম্পাসে একাধিক পাহাড় ধসে পড়েছে এবং নানা স্থানে গাছ উপড়ে বিদ্যুদের তার ছিড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। সোমবার ভোর সাড়ে ৪ টায় ক্যাম্পাসের শাহী কলোনির পাহাড় ধসের সময় বড় একটি গাছ আধা পাকা একটি ঘরের ওপর পড়ে যায়। এসময় ঘরটির দু’পাশের দেয়াল ভেঙে পড়লে প্রতিবেশী ও নিরাপত্তাকর্মীরা তাদের উদ্ধার করে। বাড়ির ৪ সদস্যের একজন মাথায় সামান্য আঘাত পেয়েছে। পরিবারটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্রয় দিয়েছে।

এছাড়াও ক্যাম্পাসের গোলপুকুর এলাকা, কাটাপাহাড় রাস্তা ও পরিবহন দপ্তর সংলগ্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়শাটল ট্রেন
Previous Post

মশা নিধনে ঢাকা উত্তরে নতুন ওষুধ ব্যবহার

Next Post

গর্বের পদ্মা সেতুতে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি

Next Post
বিশ্বকাপ ট্রফি মোদি সেতুর পাশে নদীতে স্থাপন করা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গর্বের পদ্মা সেতুতে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি

বেলা হাদিদ লাইম রোগে আক্রান্ত, স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইম রোগে আক্রান্ত বেলা হাদিদ, কী এই লাইম রোগ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT