চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় নিজের শৈশব খুঁজে পেয়ে দর্শকের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 07, আগস্ট 2023
in বিনোদন
A A
শিল্পী ও অতিথিরা এক অনুষ্ঠানে উপস্থিত, ব্যাকড্রপে সিনেমার পোস্টার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনদেশে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর প্রথমবার বাংলাদেশের দর্শক দেখলেন মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত শিশুতোষ ঘরানার ছবি ‘আম কাঁঠালের ছুটি’। রবিবার (৬ আগস্ট) সন্ধ্যার পর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এদিন হল ভর্তি দর্শক ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

বিশেষ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। উদ্বোধক হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি, বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এছাড়া ‘সূর্যদীঘল বাড়ী’র নির্মাতা মসিহউদ্দিন শাকের, মুহাম্মদ কাইউম, মইনুদ্দিন খালেদ, হৃদি হক সহ সিনেমা নির্মাণের সঙ্গে জড়িত বহু পরিচিতজন উপস্থিত ছিলেন। সিনেমা প্রদর্শনীর আগে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান ‘আম কাঁঠালের ছুটি’ নির্মাণ নিয়ে তার প্রাক প্রস্তুতির কথা বলেন। স্থপতি হয়েও কীভাবে তিনি সিনেমা নির্মাণে ঝুঁকলেন তা নিয়ে বলার পাশাপাশি ছবিটি নির্মাণ করতে গিয়ে যে দারুণ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন, সেই গল্পও দর্শকদের শোনালেন।

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে চারজন অতিথি পুরস্কার গ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ জানালেন, নিজের শৈশব কেমন ছিলো, তা নিজের মেয়েকে দেখাতেই তিনি ‘আম কাঁঠালের ছুটি’ নির্মাণে হাত দেন।

প্রদর্শনীর আগে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী এম খালিদ বলেন, ‘আমরা যে শৈশব কাটিয়েছি, তা এখনকার প্রজন্মের কাছে দূরাশা। ইন্টারনেট আর প্রযুক্তির উৎকর্ষতায় তারা এখন সব সময় ফেসবুকে চোখমুখ গুঁজে রাখে। বাইরের দুনিয়ার সাথে তাদের কোনো এটাচমেন্ট নেই। এটাকে আমি উন্নতপৃথিবীর অভিশাপই বলবো। সেই জায়গায় ‘আম কাঁঠালের ছুটি’র মতো সিনেমা নির্মাণ আমাদের জন্য আশা জাগানিয়া।

প্রতিমন্ত্রী বলেন, ‘শিশুদের ক্রমবিকাশ, বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের সাথে পরিচিত করতেই এমন আরও সিনেমার প্রয়োজন।’

উদ্বোধক ও মেয়র সেলিনা হায়াৎ আইভি প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, স্বাধীনতার ৫০ বছরে খুব বেশী শিশুতোষ ছবি নির্মাণ হয়নি। আমরা আশা করবো, এ ধরনের ছবি নির্মাণের প্রতি সংস্কৃতি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টজনরা বিশেষ ভূমিকা রাখবেন।

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তা ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ রাত প্রায় পৌনে ৯টায় শুরু হয় সিনেমার প্রদর্শনী। দর্শক মন্ত্রমুগ্ধের মতো সিনেমাটি উপভোগ করেন। প্রায় পৌনে ২ ঘণ্টার সিনেমাটি শেষে তুমুল কড়তালিতে মুখর হয় চিত্রশালার মিলনায়তন। সিনেমাটি নিয়ে দর্শক উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেককে দেখা যায়, সিনেমা শেষে নির্মাতাকে জড়িয়ে ধরে নিজের ভালো লাগার কথা জানাতে। ‘আম কাঁঠালের ছুটি’র কলাকুশলীদের নিয়ে দল বেঁধে ছবি তোলায় ব্যস্ত হন অনেকে।

উপস্থিত দর্শকের বেশীর ভাগই যেন নিজের শৈশবকে দেখতে পেলেন ‘আম কাঁঠালের ছুটি’-তে। তাই সিনেমা শেষ হওয়ার পরও মিলনায়তনের বাইরে এসে সিনেমাটি নিয়ে আলোচনায় মেতে থাকতে দেখা যায়! শৈশবের বহু স্মৃতি যেন উস্কে দিয়েছে সিনেমাটি! সবার স্মৃতিকাতরতার ঘোর আঁচ পাওয়া যাচ্ছে! এদিকে ঘড়ির কাঁটা ১১টা ছুঁইছুঁই, চিত্রশালা মিলনায়তনের বাতি নেভানো হচ্ছে! এক প্রকার বাধ্য হয়েই যেন ঘরের দিকে পা বাড়াতে হলো!

সবার উচ্ছ্বাস দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্মাতা জানালেন, ‘দর্শকদের সিনেমাটি পছন্দ হয়েছে, এরচেয়ে ভালো লাগার আর কিছু নেই।’ শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘আম-কাঁঠালের ছুটি’ সিনেমাটি দেশের দর্শকদের জন্য আগামী ১৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে।

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যারা শৈশব-কৈশোর পার করেছেন তারা নিজেদের খুঁজে পাবেন এ সিনেমায়। সেইসঙ্গে হারিয়ে যাওয়া কিংবা হারাতে বসা প্রাকৃতিক পরিবেশ আর আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে নতুন প্রজন্মের শিশু-কিশোররা।

‘আম কাঁঠালের ছুটি’ সিনেমায় চরিত্রগুলোতে যারা অভিনয় করেছেন, তারা কেউ পেশাদার অভিনয়শিল্পী নন। প্রত্যেকেই এই সিনেমার মাধ্যমে প্রথমবার অভিনয়ে হাতেখড়ি। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন- লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা ও তানজিল। অন্যদের মধ্যে ছিলেন- ফাতেমা, কামরুজ্জামান কামরুল, আব্দুল হামিদ প্রমুখ।

Tags: অভিনয়আইভিআম-কাঁঠালের ছুটিচিত্রশালাপ্রতিমন্ত্রীমসিহউদ্দিন শাকেরমুহাম্মদ কাইউমলিড বিনোদনশিল্পকলাসিনেমাহৃদি হক
Previous Post

নাইজেরিয়াকে টাইব্রেকারে বিদায় করে শেষ আটে ইংল্যান্ড

Next Post

ক্যানসারে ৪৪ বছরেই প্রয়াত তামিল অভিনেত্রী

Next Post
তামিল অভিনেত্রী, ক্যানসারে ৪৪ বছর বয়সে প্রয়াত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যানসারে ৪৪ বছরেই প্রয়াত তামিল অভিনেত্রী

ঢাকা উত্তরে মশা নিধনে নতুন ওষুধের ব্যবহার নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মশা নিধনে ঢাকা উত্তরে নতুন ওষুধ ব্যবহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT