চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যতটুকু উন্নয়ন হয়েছে ততটুকু তুলে ধরুন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 অপরাহ্ন 06, আগস্ট 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পেছনে বাংলাদেশ পতাকা ও ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা যে উন্নয়নটা করেছি, যতটুকু করেছি সেই কথাটা মানুষের সামনে তুলে ধরতে হবে। সেটা প্রচার করতে হবে।

তিনি আজ রোববার ৬ আগস্ট প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সমাপণী বক্তব্যে এ নির্দেশনা দেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের এক হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনের জন্য এখন থেকে জনমত সৃষ্টি করে আবারো যেন বিজয়ের পতাকা নিয়ে এই গণভবনে আসেন, সেই দাওয়াত দিচ্ছি।

জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, এই নির্বাচনের ওপর নির্ভর করছে আমাদের ক্ষমতায় যাওয়া না যাওয়া। সেই কথাটা মাথায় রেখে আমাদের ওপর ভরসা রাখতে হবে। কারণ, আমরা যখন নমিনেশন দেবো, অবশ্যই আমাদের মাথায় এটাও থাকবে যে, কাকে নমিনেশন দিলে ওই সিটটা আমরা ফিরে পাবো।

দলের নমিনেশন দেওয়ার প্রক্রিয়া তুলে ধরে মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা বলেন, অনেক সময় আমি খবর পাই, মাঝে মাঝে ম্যাসেজও পাই যে, এক এলাকায় আমাদের সংসদ সদস্যের বিরুদ্ধে অথবা নেতার বিরুদ্ধে আমাদেরই লোকটা নানা অপপ্রচার চালায়। আমি তাকে লিখলাম, ওপর দিকে থুথু ফেললে নিজের গালেও পড়ে। যাকে খাটো করার চেষ্টা হচ্ছে সে খাটো হলে দলই খাটো হবে। আর নৌকার ভোট কমবে।

শেখ হসিনা বলেন, আওয়ামী লীগ ছাড়া এ দেশের মানুষের পাশে আর কেউ নেই। আওয়ামী লীগের সময়ে দেশের মানুষের ভাগ্য গড়া হয়েছে। আমরা যে ভাতা দিচ্ছি, স্বল্পমূল্যে খাবার দিচ্ছি, এর উপকারভোগীদের কাছে যেতে হবে। প্রত্যেক এলাকার ভোটার লিস্ট ধরে ঘরে ঘরে গিয়ে বলতে হবে যে, আওয়ামী লীগ কী কী উন্নয়ন এ পর্যন্ত করেছে। ভবিষ্যতে কী করবে। আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি, সেগুলো সম্পন্ন করতে হবে। উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য সবাইকে তৎপর হতে হবে।

উল্লেখ্য, গণভবনে বর্ধিত সভায় দলীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়ররা অংশ নেন। দলের উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন সভায়।

Tags: আওয়ামী লীগপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

দেশের সামাগ্রিক উন্নয়ন চোখে পড়ার মতো

Next Post

ঢাকায় ডেঙ্গু আক্রান্তের হার সামান্য কমেছে

Next Post
আন্তর্জাতিক মহলে সর্বশেষ চূড়ান্ত পত্রে পাঞ্জাবের. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ডেঙ্গু আক্রান্তের হার সামান্য কমেছে

অধ্যাপক পান্না কায়সারে শ্রদ্ধা জানাতে মানুষের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক পান্না কায়সারে প্রতি সর্বস্তরের জনগণের শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT