চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস কে রাসেল by এস কে রাসেল
12:56 অপরাহ্ন 06, আগস্ট 2023
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
ডাক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হোসেনপুরে আরিফুল ইসলাম (২৯) নামে এক ডাক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ডা.আরিফুল ইসলাম জেলার হাওর উপজেলা মিঠামইন সদর ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। তিনি হোসেনপুর পৌর সদরের ফায়ার সার্ভিসের পূর্ব পাশের মডার্ন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

শনিবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর সদরের ঢেকিয়া এলাকার ভাড়া বাস থেকে তার মরদেহ উদ্ধার করে হোসেনপুর থানা পুলিশ।

আরিফুলের বড় ভাই আশরাফুল ইসলাম রাজিব বলেন, ছোট ভাই ২০২১ সালের ১১ ডিসেম্বর জেলা পাকুন্দিয়া উপজেলার ডা. শাহিন সুলতানা মীরাকে বিয়ে করে। বিয়ের বছর খানেক পর থেকে স্বামী-স্ত্রী দুজন মিলে শ্বশুরবাড়িতে মডার্ন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিক চালু করেন। তারা দুজন একটি বাসায় ভাড়া থাকতেন। সেখানে যাওয়ার কিছুদিন পর থেকে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়াবিবাদ হতো। ঝগড়া হলেই মীরার বড় ভাই আমাকে ফোন করে জানাতো। আজ হঠাৎ করে রাত পৌনে ২ টার দিকে থানা থেকে ফোনে জানানো হয় আমার ভাই আত্মহত্যা করেছে।

রাজিব বলেন, আমার ভাই আত্মহত্যা করতে পারে না। তাকে মীরা ও তার ভাইয়েরা পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে। এই হত্যাকাণ্ডের জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, পুলিশ যখন লাশ উদ্ধার করে তখন ঘরের দরজা ভিতর থেকে লাগানো ছিল। আরিফুলের মরদেহ ফ্যানের সাথে গামছা প্যাচানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। আরিফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: কিশোরগঞ্জডাক্তারমরদেহ উদ্ধার
Previous Post

ইতালির হয়ে নতুন ভূমিকায় বিশ্বকাপজয়ী বুফন

Next Post

উন্নয়নশীল দেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশ ও নৌকায় ভোটের গুরুত্ব ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়নশীল দেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসের মামলায় হাইকোর্টে রুল শুনানি সোমবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT