কুড়িগ্রামের ৯ উপজেলায় গরুর ‘লাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাব বেড়েছে। এতে আক্রান্ত প্রাণির শরীরে গুটি ওঠে এবং তাতে ঘা হয়। অনেক সময় গরু মারাও যায়। খামারিদের মধ্যে লিফলেট বিতরণ করে সচেতনতা বাড়াতে ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।







