চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের বিরুদ্ধে করা ‘তোষাখানা মামলা’ কী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:31 অপরাহ্ন 05, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইমরান খান সাক্ষাৎকার দিচ্ছেন, সঙ্গে মূল্যবান স্বর্ণালংকার ও ঘড়ির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ইসলামাবাদের একটি আদালত। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন সময় ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় কোষাগারের উপহার সামগ্রী কেনাকাটায় দুর্নীতি করেছেন বলে অভিযোগ আনা হয়েছিল। 

এর আগেও এই একই মামলায় ইসলামাবাদ পুলিশ পিটিআই প্রধানকে লাহোরের জামান পার্ক এলাকায় তার বাসভবন থেকে গ্রেপ্তার করতে গিয়েছিল। কিন্তু ওই সময় তার বাড়ির বাইরে জড়ো হওয়া তার সমর্থকদের প্রতিরোধের মুখে পড়ে পিছু হাটে পুলিশ।

তোষাখানা কী?

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় তোষাখানা। তোষাখানা মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন একটি বিভাগ। এখানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধান এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া মূল্যবান উপহার সংরক্ষণ করা হয়।

এটিতে বুলেটপ্রুফ গাড়ি, দামি পেইন্টিং থেকে শুরু করে ঘড়ি, অলঙ্কার, পাটি এবং তলোয়ারসহ নানান মূল্যবান জিনিস রয়েছে।

কী এই তোষাখানা মামলা?

তোষাখানার নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, আইনপ্রণেতা বা সরকারের পদস্থ কর্মকর্তারা যেসকল উপহার পাবে তা অবশ্যই এই বিভাগে জমা দিতে হবে। যারা এসব উপহার পেয়েছেন তারা অবশ্য পরে এগুলো কিনে নিতে পারবেন।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া উপহারগুলো খুবই কম মূল্যে কিনেছেন এবং লাভের জন্য তা খোলা বাজারে বিক্রি করেছেন যার মুল্য ১৪ কোটি রুপির বেশি। সরকারি কর্মকর্তাদের মতে, উপহারের মধ্যে সাতটি হাত ঘড়ি, দামি একটি “মাস্টার গ্রাফ লিমিটেড সংস্করণ” ছিল যার মূল্য সাড়ে ৮ কোটি পাকিস্তানি রুপি।

২০২২ সালের ২১ অক্টোবর পাকিস্তানের নির্বাচন কমিশন সাবেক প্রধানমন্ত্রী উপহার সম্পর্কে ‘মিথ্যা বিবৃতি এবং ভুল ঘোষণা’ দেওয়ায় সংবিধানের ৬৩(১)(পি) অনুচ্ছেদের অধীনে তাকে অযোগ্য ঘোষণা করেছিলেন এবং দায়রা আদালতে ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে ট্রায়াল কোর্ট গত ১০ মে পিটিআই চেয়ারম্যানকে অভিযুক্ত করে এবং মামলাটির গ্রহণযোগ্যতা বাতিল চেয়ে করা ইমরান খানের আবেদন খারিজ করে দেয়। ৪ জুলাই ইসলামাবাদের হাইকোর্ট, ট্রায়াল কোর্টের রায় বাতিল করতে এবং আবেদনকারীকে পুনরায় শুনানি ও সাত দিনের মধ্যে এই মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়। ৮ জুলাই এডিএসজে হুমায়ুন দিলাওয়ার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে ইমরান খানের আইনজীবীরা এই মামলার কার্যক্রমের বিরুদ্ধে আবারো ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করেন।

বিচারের প্রক্রিয়া চলাকালীন, খানের আইনজীবীরা তার ফেসবুক পোস্টের ভিত্তিতে বিচারকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও এনেছিলেন এবং মামলাটি স্থানান্তর চেয়েছিলেন।

২ আগস্ট ট্রায়াল কোর্ট পিটিআই চেয়ারম্যানের দেওয়া মামলার সাক্ষীদের তালিকা প্রত্যাখ্যান করে জানায়, ইমরান খান তার বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রমে সাক্ষীদের ‘প্রাসঙ্গিকতা’ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। পরে ইমরানের আইনজীবীরা ট্রায়াল কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতেও চ্যালেঞ্জ করে।

গত ৪ আগস্ট হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক নির্বাচন কমিশনের অভিযোগ দাখিল করার ক্ষেত্রে এখতিয়ার ও পদ্ধতিগত কোনো ত্রুটি আছে কিনা তা পুনঃপরীক্ষা করার নির্দেশ দিয়ে বিষয়টিকে ট্রায়াল কোর্টে ফেরত পাঠান।

পরে আজ শনিবার বিচারক হুমায়ুন দিলাওয়ার যখন এই মামলার শুনানি পুনরায় শুরু করেন, তখন পিটিআই চেয়ারম্যানের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এরপর আদালত একাধিকবার শুনানি মুলতবি করে এবং ইমরানের আইনজীবী দলের কেউ হাজির না হওয়ায় রায় সংরক্ষণ করেন। পরে বিচারক রায় ঘোষণা করে বলেন, পিটিআই প্রধানকে দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Tags: প্রধানমন্ত্রী ইমরান খান
Previous Post

ম্যালেরিয়া কমাবে ব্যাকটেরিয়া

Next Post

‘সবচেয়ে সহজ হলো সাকিবকে অধিনায়ক করে দেয়া’

Next Post
নাজমুল হাসান ক্যাচ মিসে কষ্ট পেয়েছেন, সাংবাদিকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সবচেয়ে সহজ হলো সাকিবকে অধিনায়ক করে দেয়া’

শেখ হাসিনা তৃণমূলের কথা শুনছেন, বাংলাদেশে রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের তিন বছরের কারাদণ্ডাদেশের পরে বাসা থেকে গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT