চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমকিতে কক্সবাজার সমুদ্র সৈকত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:13 অপরাহ্ন 05, আগস্ট 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার সমুদ্র সৈকত ও পর্যটকদের ভিড়, ঝুঁকির মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমী বায়ুর কারণে সাগর উত্তাল হওয়ার পাশাপাশি পূর্ণিমার জোয়ারের কারণে কক্সবাজারের উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করছে। এতে ঝুঁকির মধ্যে রয়েছে উপকূলীয় এলাকার বাঁধগুলো। ভাঙ্গন দেখা দিয়েছে সৈকতের কয়েকটি পয়েন্টে। ১০-১২টি স্থানে ভেঙ্গে গিয়ে হুমকির মুখে পড়েছে মেরিন ড্রাইভ সড়ক। ভাঙ্গন এলাকায় জরুরি ভিত্তিতে কাজ শুরুর কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। কক্সবাজারে দেওয়া হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।

আজ শনিবার দুপুরের জোয়ারে কক্সবাজার জেলার উপকূলীয় এলাকার ১৭ টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গিয়ে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বিশেষ করে,মহেশখালীর মাতারবাড়ি, ধলঘাটা, কুতুবদিয়ার উত্তর ধুরং এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে সাগরের পানি প্রবেশ করেছে।

প্রবল স্রোত ও ঢেউয়ে কক্সবাজার সমুদ্র সৈকত ঝুঁকিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার গুলশান থেকে আসা পর্যটক মহসিনুল কবির বলেন, অনেক বছর পর দেখছি কক্সবাজার সৈকতেও ভাঙছে। এটা আমাদের জন্য ভালো খবর না। রাজশাহীর বাগমারা থেকে আসা পর্যটক নাসিমা ইসলাম বলেন, সাগরে পানি বেড়ে যাওয়ায় ভয় লাগার পাশাপাশি উপভোগ ও করছি।

কক্সবাজার সমুদ্র সৈকত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ড. তানজীর সাইফ আহমেদ আজ দুপুরে কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টে ভাঙনে ক্ষতিগ্রস্ত সৈকত এলাকা পরিদর্শনে এসে জানান, পূর্ণিমার ভরা কাঠালের পাশাপাশি মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে কক্সবাজারের উপকূলীয় অঞ্চলসহ সমুদ্র সৈকতে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

তিনি জানান, ভাঙ্গন প্রতিরোধে কক্সবাজার সমুদ্র সৈকতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া উপকূলীয় অঞ্চলে ভাঙন এলাকায় প্রাথমিকভাবে প্রতিরক্ষা বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান জানান, কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বেশ কিছু স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। হুমকির মুখে রয়েছে সড়কের বিভিন্ন অংশ। যেহেতু সড়কটি সেনাবাহিনী নির্মাণ করেছে। তাই জেলা প্রশাসকের মাধ্যমে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়েছে বলে জানান তিনি।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান জানান, পূর্ণিমার জোয়ারের কারণে মেরিন ড্রাইভ সমুদ্র সৈকত ও বেড়িবাঁধ ভাঙ্গনের বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। আশা করি এসব ব্যাপারে খুব দ্রুত কাজ শুরু হবে।

Tags: কক্সবাজারকক্সবাজার সমুদ্র সৈকতমেরিন ড্রাইভসমুদ্র সৈকত
Previous Post

সৌদির দলবদল: ফিফাকে আপত্তির কথা জানাবে ইপিএলের ক্লাবগুলো

Next Post

আমার ভালোবাসা আমার কাজ: তমা মির্জা

Next Post
তমা মির্জা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার ভালোবাসা আমার কাজ: তমা মির্জা

নাগরিকদের ফিরিয়ে আনার জন্য সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবানন থেকে নাগরিকদের দেশে ফিরতে সৌদি কর্তৃপক্ষের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT