চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন স্টোনসের ‘মাথা খুলে দিয়েছেন’ গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 05, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
জন স্টোনসের সঙ্গে গার্দিওলার মুখোমুখি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটিতে ডিফেন্ডার হিসেবে খেলা শুরু করেছিলেন ইংলিশ ফুটবলার জন স্টোনস। এরপর ধীরে ধীরে তার পজিশনে পরিবর্তন করেন দলটির কোচ পেপ গার্দিওলা। ডিফেন্ডার থেকে কিছুটা উপরে উঠে এখন খেলছেন মিডফিল্ডার হিসেবে। এমন পরিবর্তনে স্টোনস মনে করছেন, গার্দিওলা তাকে নতুন করে আবিষ্কার করেছেন।

এভারটন থেকে ২০১৬ সালে ম্যানসিটিতে যোগ দিয়েছিলেন স্টোনস। ওই মৌসুমেই দলটির কোচিংয়ের দায়িত্ব নেন গার্দিওলা। সে সময় রুবেন দিয়াসের সঙ্গে সিটির জার্সিতে সেন্টার ব্যাক হিসেবে খেলতেন তিনি। কিন্তু বর্তমানে তিন ডিফেন্ডারের থেকে কিছুটা উপরে রক্ষণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় আনা হয়েছে তাকে। নতুন দায়িত্ব পালন করছেন ঠিকঠাক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিটি কোচের প্রশংসায় বলেছেন, তার মাথা নতুন করে খুলে দিয়েছেন গার্দিওলা। ২৯ বর্ষী তারকা বলেছেন, ‘আমি যখন ক্লাবটিতে যোগ দেই, তখন ভেবেছিলাম ফুটবল নিয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে। কিন্তু গার্দিওলা আমাকে বুঝিয়ে দিলেন, আমি আসলেই ফুটবলের কিছুই জানি না। তিনি আমার চোখ খুলে দিয়েছেন। আমার মাথা নতুন করে খুলে দেন।’

‘এক পর্যায়ে আমাদের প্রতি তার বিশ্বাস বাড়তে থাকে। এমনকি আশাটাও বাড়তে থাকে। আমরা সেটি বুঝতে পারতাম যখন অনুশীলনে থাকতাম। বোঝার চেষ্টা করতাম সে কী চায় এবং সেভাবেই মাঠে তা কার্যকরের চেষ্টা করতাম। এটা আমি নিজেও পছন্দ করি। কারণ আমি এখনও শিখছি।’

রোববার ওয়েম্বলিতে সিটিজেনরা এফএ কমিউনিটি শিল্ডের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে। ২০২২-২৩ মৌসুমে ট্রেবল জয়ের পর এবার নতুন মৌসুম শিরোপা জয়ের মধ্য দিয়ে শুরু করতে চান স্টোনস।

Tags: ইপিএলএভারটনগার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

বিয়ের পিঁড়িতে ‘কাভি খুশি কাভি গম’র সেই ছোট্ট ‘পূ’!

Next Post

নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জাপান

Next Post
জাপান নারী ফুটবল দল খেলা চলাকালে উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জাপান

প্রধানমন্ত্রী ক্রীড়াক্ষেত্র উন্নয়নে বেসরকারি পৃষ্ঠপোষকতার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রীড়াক্ষেত্র উন্নয়নে বেসরকারি পৃষ্ঠপোষকতার আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT