চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষণীয় সিনেমা ‘মাইক’, মুক্তি ১১ আগস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 05, আগস্ট 2023
in বিনোদন
A A
প্রেস কনফারেন্সে বক্তা বক্তব্য দিচ্ছেন, প্যানেলিস্টরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১১ আগস্ট।

পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত। ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির পোস্টার, ট্রেলার, টিজার ও গান।

মুক্তির আগে শুক্রবার (৪ আগস্ট) বাংলাদেশ শিশু একাডেমির শিক্ষার্থীদের মাঝে প্রচারণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রচারণার দ্বিতীয় দিনে ‘মাইক’ সিনেমায় অভিনয় শিল্পী বিশিষ্ট অভিনেতা তারিক আনাম, শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন, অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার, অভিনেত্রী তানভীন সুইটি, শিশু শিল্পীসহ কলাকুশলীগণ অংশ নেন।

প্রচারণায় অংশ নিয়ে অভিনেতা তারিক আনাম খান বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধু ও তার ৭ মার্চের ভাষণকে জানা ছাড়াও ‘মাইক’ সিনেমাতে অনেক ভালো গল্প আছে, অদ্ভুত সুন্দর গল্প আছে। একটা শিক্ষণীয় ছবি হয়েছে, তোমাদের সিনেমা হয়েছে। তোমরা সবাই বাবা-মাকে নিয়ে সিনেমাটি দেখবে। আমি নিশ্চিত এটা দেখলে সবার ভালো লাগবে।

সকলকে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে অভিনেত্রী তানভীন সুইটি বলেন, আমরা নিজেরা জানতাম না পঁচাত্তর পরবর্তী সময়ে ৭ মার্চের ভাষণ ছিল কিংবা দেশ কীভাবে স্বাধীন হয়েছে। পঁচাত্তরের ১৫ আগস্ট আমাদের জাতির পিতাকে সপরিবার হত্যা করার পর সবকিছু পাল্টে গিয়েছিল। অনেক কিছু নিষিদ্ধ করা হয়েছিল। এই দেশটাকে কে তৈরি করে গেছেন? বঙ্গবন্ধুর একটা ডাকে লাখ লাখ মানুষ ছুটে এসেছিল। আমরাইতো সেইসব ইতিহাস জানি না। আমাদের পরবর্তী প্রজন্ম কীভাবে জানবে? আপনারা সিনেমাটা দেখুন। যেই স্বাধীন দেশে বাস করছি সেই দেশের ইতিহাস তো সবাইকে জানতে হবে।

শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন বলেন,বঙ্গবন্ধুর ৭ মার্চকে উপজীব্য করে নির্মিত এই সিনেমা দেখলে ইতিহাস জানা যাবে। শিক্ষার্থীসহ অভিভাবকদের বলবো ‘মাইক’সিনেমাটি দেখতে। তাছাড়া শিশু একাডেমির একজন শিক্ষক ও একজন শিক্ষার্থী এই সিনেমায় কাজ করেছে, যেটি আমাদের জন্য অনেক আনন্দের।

লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। গত ২৯ মে চলচ্চিত্রটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছিল। ‘মাইক’ চলচ্চিত্রটি দেখে সেন্সরবোর্ডের সদস্যরা ভূয়সী প্রশংসা করেছেন। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে এ ধরনের সিনেমা নির্মাণকে তারা সাধুবাদ জানিয়েছেন।

‘মাইক’ চলচ্চিত্রের গল্পকার, প্রযোজক ও পরিচালক এফ এম শাহীন বলেন, ‘মাইক’ চলচ্চিত্র নতুন প্রজন্মের কাছে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নতুন মাত্রায় পৌঁছে দেবে। আগামী ১১ আগস্ট ‘মাইক’ দর্শকদের জন্য সিনেমা হলে মুক্তি পাবে। শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ এর মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে। একইসঙ্গে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে ‘মাইক’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার প্রতি অনুরোধ আপনারা সিনেমা হলে আসুন, ভালো সিনেমা দেখুন।

পরিচালক হাসান জাফরুল বিপুল বলেন, ‘মাইক’ চলচ্চিত্রটি দেখে দর্শকরা আন্দোলিত ও উৎসাহিত হবে। নতুন প্রজন্মের অজানা একাত্তরে কী হয়েছিল- ৭ মার্চের ভাষণকে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে। আমাদের সবার দায়িত্ব এ ভাষণকে সবার কাছে পৌঁছে দেয়া এবং জাতিকে সঠিক ইতিহাস জানানো।

‘মাইক’ সিনেমায় অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন অভিনেতা নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত প্রমুখ।

Tags: ইকবাল হোসাইনজয়িতা মহলানবিশঝুনা চৌধুরীটিজারট্রেলারতারিক আনামনাদের চৌধুরীপোস্টারফেরদৌসমাইকরহিম সুমনলিড বিনোদনসংগীতা চৌধুরীসিনেমা
Previous Post

মেসির অটোগ্রাফ নিয়ে চাকরি হারালেন পরিচ্ছন্নতা কর্মী

Next Post

ইন্টার ফার্স্ট ইয়ারে প্রথমবার প্রেমে পড়েছিলাম: সাফা কবির

Next Post
সাফা কবির প্রথমবার প্রেমে পড়ার অভিজ্ঞতা শেয়ার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টার ফার্স্ট ইয়ারে প্রথমবার প্রেমে পড়েছিলাম: সাফা কবির

প্রাচীন বাংলার যুবক, হাসিমুখে বসে, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'শিং নেই তবু নাম তার সিংহ', কিশোরের জাদুতে আজও আচ্ছন্ন ভক্তরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT