বাতাসে কার্বনের পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে। ফলে বাড়ছে তাপমাত্রা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগে চলছে বাতাসের কার্বন মাটিতে স্থায়ীত্বকরণের গবেষণা। গবেষকরা বলছেন, বায়োচার প্রক্রিয়ায় কার্বন মাটিতে স্থায়ীকরণ করা গেলে মাটির গুণগত মান উন্নয়ন হবে, বাড়বে ফসলের উৎপাদন।







