চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো মরক্কো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 03, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মরক্কো ফুটবল দল গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরেক্কো। ছেলেদের দেখানো পথ অনুসরণ করতে চলেছে মেয়েরা। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হারিয়েছে কলম্বিয়াকে। দিনের আরেক ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে ড্র করে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি।

পার্থের রেকটাঙ্গুলার স্টেডিয়ামে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো। আফ্রিকার দেশটির হয়ে একমাত্র গোলটি করেছেন আনিসা লাহমারি। জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’ রানার্সআপ হয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে তারা। মরক্কোর বিপক্ষে হেরেও সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ৮ আগস্ট ফ্রান্সের বিপক্ষে খেলবে মরক্কো। একইদিন কলম্বিয়ার প্রতিপক্ষ জ্যামাইকা।

ব্রিসবেনে গ্রুপ ‘এইচ’ এর অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করেছে সাউথ কোরিয়া ও জার্মানি। কোরিয়ার হয়ে গোল করেছেন চো সো হিউং। জার্মানির হয়ে গোল করেছন আলেকজান্দ্রা পপ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোকে ৬-০ গোলে হারায় জার্মানি। দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে যায় ২-১ ব্যবধানে। তৃতীয় ম্যাচে ড্র করায় বিদায় নিতে হচ্ছে র‌্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা দলটির। মেয়েদের বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে জার্মানির বিদায়ের ঘটনা এই প্রথম। এর আগে আটবার অংশ নিয়ে কোনো বারই কোয়ার্টার ফাইনালের আগে থামেনি তারা, তিনবার ফাইনাল খেলেছে তারা। চ্যাম্পিয়ন হয়েছে দুইবার।

পার্থে মরক্কো-কলম্বিয়া ম্যাচে বল দখলে আধিপত্য ছিল কলম্বিয়ার। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় মরক্কো। সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন গিজলেন চেবাক। ডান পাশে নেয়া শটটি কলম্বিয়ার গোলরক্ষক ঠেকিয়ে দেন। গোলরক্ষকের হাত থেকে বেরিয়ে আসা বলটিকে সাকিনা ওজরাউই ডিকির সহায়তায় গোলে পরিণত করেন আনিসা লাহমারি।

প্রথমার্ধে পাওয়া লিড ধরে রেখেই ম্যাচ শেষ করে মরক্কো। সেই সঙ্গে মেতে ওঠে প্রথমবারের মত মেয়েদের বিশ্বকাপে অংশগ্রহণ করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হওয়ার উল্লাসে।

ব্রিসবেনে জার্মানিকে ভালোই নাচিয়েছে সাউথ কোরিয়া। দিয়েছে বিশ্বকাপের আসর থেকে ছিটকে দেয়ার তিক্ত অভিজ্ঞতাও। ম্যাচের তৃতীয় মিনিটেই দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন চো সো হিউং। বল দখলে এগিয়ে থাকা জার্মানি অবশ্য গোলের সুযোগ তৈরি করেছে বেশ কয়েকবার। ৪২ মিনিটে দারুণ হেডে দলকে সমতায়ও নিয়ে আসেন আলেকজান্দ্রা পপ।

দ্বিতীয়ার্ধে আর কোনো দলই গোল করতে পারেনি। ফলাফল ড্র হওয়ায় বিদায় মেনে নিতে হয় জার্মানদের।

Tags: কলম্বিয়াজার্মানিমরক্কোমেয়েদের বিশ্বকাপ-২০২৩লিড স্পোর্টসসাউথ কোরিয়া
Previous Post

সিডনিতে ঝান্ডা উড়াচ্ছেন বাংলাদেশি চিকিৎসক দম্পতি

Next Post

১৮ বছরের সংসার ভাঙলো ট্রুডো-সোফির

Next Post
ট্রুডো ও সোফির বিবাহবিচ্ছেদ, সুখী ছবি, কানাডার রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ বছরের সংসার ভাঙলো ট্রুডো-সোফির

ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT