চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছন্দে ফিরে সারের জয়ের নায়ক লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 পূর্বাহ্ন 02, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার লিটন ও সাইফ ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি লিগে তেমন ছন্দে ছিলেন না লিটন দাস। রান পেলেও শেষ দুই ম্যাচে ইনিংস বড় করতে পারছিলেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার। এবার তিনি ফিরলেন ছন্দে। ব্যাট হাতে দারুণ ফিফটিতে সারে জাগুয়ার্সের জয়ের নায়ক হলেন লিটন, পেলেন ম্যাচ সেরার পুরস্কার।

ব্রামটন উলভসের বিপক্ষে মঙ্গলবার লিটনের ব্যাট থেকে ৪৫ বলে ৩টি করে ছক্কা ও চারে ৫৯ রান আসে। ম্যাচে তার দল ৬ উইকেটে জিতেছে।

টস জিতে উলভসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় লিটনের দল। ব্যাটে নেমে ৯ উইকেটে ১২৮ রান করে তারা। জবাবে ৪ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে জয় পায় সারে।

লক্ষ্য তাড়া করতে নেমে সারে ১৪ রানে প্রথম উইকেট হারায় । এরপর লিটন নামলেও ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে জাগুয়ার্স। সেখান থেকে চতুর্থ উইকেটে ইফতেখার আহমেদের সঙ্গে ৭৭ বলে ৯৯ রানের দারুণ এক জুটি গড়েন লিটন।

শেষ দুই ইনিংসে ২১ ও ২৫ রানের পর এবার ঝলমলে এক ইনিংস খেললেন টাইগার ওপেনার। ডানহাতি ব্যাটারের শুরুটা মন্থর হলেও ধীরে ধীরে নিজেকে চেনা রূপে মেলে ধরেন। জয় থেকে ৯ রান দূরে থাকতে আউট হয়ে গেলে বাকি কাজটুকু শেষ করেন ইফতিখার। পাকিস্তানের এই ব্যাটার ৪১ বলে ২ ছক্কা ও এক চারে করেন অপরাজিত ৩৮ রান।

এর আগে সারে জাগুয়ার্সের বোলিং ছিল একেবারেই নিয়ন্ত্রিত। দুটি করে উইকেট পান আম্মার খালিদ, ম্যাথিও ফোর্দে ও আয়ান খান। একটি করে উইকেট নেন স্পেন্সার জনসন ও ইফতিখার আহমেদ।

Tags: উলভসকানাডাগ্লোবাল টি-টুয়েন্টিলিটনলিড স্পোর্টস
Previous Post

চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ

Next Post

অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদন গ্রহণ সাময়িক বন্ধ

Next Post
বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম সম্পর্কিত ছবি, বঙ্গবন্ধুর ছবি ও স্মৃতি চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদন গ্রহণ সাময়িক বন্ধ

দাঙ্গার কারণে দোকান পুড়ে যাচ্ছে, দুই যুবক বাইক চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মীয় সহিংসতার প্রভাব এড়াতে নয়াদিল্লীতে বিশেষ সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT