চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনা কর্তনে সেন্সর পেল ‘মুজিব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 01, আগস্ট 2023
in বিনোদন
A A
বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি নিয়ে আলোচনা করছেন দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির অনুমতি পেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। সোমবার ছবিটি দেখে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র দেয়া হয়েছে।

চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্য কাজী হায়াৎ।

পরিচালক সমিতির এই সভাপতি বলেন, সোমবার ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি দেখে আনকাট সেন্সর দেয়া হয়েছে। মঙ্গলবার ‘বঙ্গ মাতা’ নামে আরেকটি ছবি দেখে সেন্সর দেওয়া হয়েছে।

ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত ও অতুল তিওয়ারি এবং শামা জায়দি’র ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। জানা যায়, ভারতেও ছবিটি সেন্সর পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়।

চলতি বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেলার রিলিজ করা হয়। তবে বহুল প্রতীক্ষিত এই ছবিটি কবে মুক্তি পাবে সেটি জানা যায়নি।

আরিফিন শুভ ছাড়া এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থণা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

Tags: আরিফিন শুভখায়রুল আলম সবুজগাজী রাকায়েতচঞ্চল চৌধুরীজায়েদ খানতৌকীর আহমেদদিলারা জামাননুসরাত ইমরোজ তিশানুসরাত ফারিয়াফেরদৌস আহমেদমিশা সওদাগরমুজিব: একটি জাতির রূপকাররাইসুল ইসলাম আসাদলিড বিনোদনশুভসিনেমাসিয়াম আহমেদ
Previous Post

নাগরিকদের গুপ্তচরবৃত্তিতে উৎসাহিত করছে চীন

Next Post

লিফটে ৩ দিন আটকে থেকে এক নারীর মৃত্যু

Next Post
উচ্চতর ভবনের লিফটের দুটো দরজা, নম্বর 1. Channel i News - চ্যানেল আই নিউজ

লিফটে ৩ দিন আটকে থেকে এক নারীর মৃত্যু

ফরাসি ফুটবলার এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দিতে আগ্রহী. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপেকে রিয়ালে দেখতে চান সিমিওনে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT