চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিইসির সঙ্গে বৈঠক শেষে যা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 01, আগস্ট 2023
in বাংলাদেশ
A A
মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষ্ঠু ভোটের জন্য রাজনৈতিক দলগুলোর সংলাপের বিকল্প নেই বলে সিইসিকে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অক্টোবর মাসে নির্বাচনী পর্যালোচনায় টিম পাঠাবে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এর আগে মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে যান তিনি। সেখানে বেলা ১১টার দিকে দুজনের বৈঠক শুরু হয়। সিইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় খোঁজখবর নেয়াসহ কী করে একটি অংশগ্রহণমুলক ভোট করা যায়, সেসব বিষয়ে প্রায় দেড় ঘণ্টার বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নির্বাচন কমিশনের ক্ষমতা সরকার খর্ব করেছে কিনা প্রসঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে পিটার হাস বলেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে প্রাক পর্যালোচনা নির্বাচনি টিম আসবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে।

কেন মাত্র দু’টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হলো, বাকি দশটি দল কেনো নিবন্ধন পেলো না?, এ বিষয়েও আলোচনা হয় বৈঠকে। এছাড়াও সুষ্ঠু ভোট করতে ইসির সক্ষমতা এবং প্রতিবন্ধকতাসহ চলমান রাজনৈতিক সংকটের সমাধান নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পিটার হাস।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সংকটটা বিরাজ করছে তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। কিন্তু এ সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে।

সিইসি বলেন, কমিশন প্রত্যাশা করে, রাজনৈতিক পরিমণ্ডলে কতগুলো বিষয় নিয়ে প্রকটভাবে সংকট রয়েছে, সেগুলো যে কোনো মূল্যে সুরাহা হওয়া প্রয়োজন। একটা স্থিতিশীলতা ফিরে আসুক। যে স্থিতিশীল পরিবেশে আগামী নির্বাচন হবে। সংলাপ নিয়ে ইসির উদ্যোগ না থাকলেও নিজেদের মধ্যে সংলাপ ও একসঙ্গে বসার আহ্বান জানান সিইসি।

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর মি. অরটুরো হেইনস। নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও ইসি সচিব মো. জাহাংগীর আলমও উপস্থিত ছিলেন।

Tags: নির্বাচনপিটার হাসমার্কিন রাষ্ট্রদূত
Previous Post

আইনি সমস্যার পরও বাড়ছে ট্রাম্পের সমর্থক

Next Post

‘জওয়ান’-এ শাহরুখ একাই নিলেন ১০০ কোটি, বিজয় সেতুপতি ২১ কোটি!

Next Post
বিভিন্ন চলচ্চিত্রের চরিত্রের ছবি, নারীর, পুরুষের ও অ্যানিমেটেড চরিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

'জওয়ান'-এ শাহরুখ একাই নিলেন ১০০ কোটি, বিজয় সেতুপতি ২১ কোটি!

শিশু হত্যার ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে, অপহরণের পর শিশু হত্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহরণের কথা পুলিশকে জানানোর পর শিশু হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT