চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বুয়েটের ২৪ জনসহ ৩৪ ছাত্র গ্রেপ্তার

এ কে মুহীম by এ কে মুহীম
9:10 অপরাহ্ন 31, জুলাই 2023
in - সেমি লিড, জনপদ, সুনামগঞ্জ
A A
বুয়েটের ছাত্রদের গ্রেপ্তার ও পুলিশের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জের তাহিরপুর পাটলাই নদী থেকে বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড় থেকে সোমবার ৩১ জুলাই বিকেলে গ্রেপ্তার করা হয় তাদেরকে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) আওতায় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে মামলার বাদী তাহিরপুর থানার পরিদর্শক (এসআই) রাশেদুল কবির।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জণসাধারণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্রমূলক বৈঠক করার কারণে গ্রেপ্তার করা হয়। তারা ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কাজে লিপ্ত ছিল বলে পুলিশ জানতে পেরেছে। তাদের এমন রাষ্ট্রবিরোধী কার্যকলাপের কারণে বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রোববার সকাল ৭ টায় একটি নৌকায় করে বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। হাওরে ঘোরার পর দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুনবাজারের সামনে নৌকাটি আসলে পুলিশের দুটি স্পিডবোট সেটি থামিয়ে চালক আহাদুল মিয়া, মুহাদ্দিস মিয়াসহ বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়।

তাহিরপুর নৌকা মালিক সমিতির সভাপতি শাহিনুর তালুকদার বলেন, রোববার বিকেলে নৌকার দু’জন চালকসহ বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানা নেয়া হয়। কী কারণে তাদের আটক করা হয়েছে তা জানতে চাইলে কোনো উত্তর দেননি থানার তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন। তিনিসহ দায়িত্বশীলরা বলছেন, পরে জানাবেন।

এ বিষয়ে জানতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের সরকারি নম্বরে রোববার রাত থেকে কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, ৩৪ পর্যটককে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ ৩৪ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো— আফিফ আনোয়ার , বখতিয়ার নাফিস, মো. সাইখ সাদিক, ইসমাইল ইবনে আজাদ, সাব্বির আহম্মেদ, তাজিমুর রাফি, মো. সাদ আদনান অপি, মো. শামীম আল রাজি, মো. আব্দুলাহ আল মুকিত,  মোঃ জায়িম সরকার, হাইছাম বিন মাহবুব,  মাহমুদুর হাসান, খালিদ আম্মার, মোঃ ফাহাদুল ইসলাম, তানভির আরাফাত ফাহিম, এ টি এম আবরার মুহতাদী, মো. ফয়সাল হাবিব, আব্দুল বারি, আনোয়ারুল্লাহ সিদ্দিকী, মো. বাকি বিল্লাহ, মাহাদি হাসান, আলী আম্মার মৌয়াজ, টি এম তানভির হোসেন।

Previous Post

জাতীয় মেডিকেল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব ২০২৩

Next Post

কুর্মিটোলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ফিভার সেন্টার

Next Post
কুর্মিটোলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ফিভার সেন্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

কুর্মিটোলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ফিভার সেন্টার

ডেঙ্গু মশার লার্ভা দেখা যাচ্ছে, যা ডেঙ্গু রোগের কারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT