চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কান প্রিমিয়ার লিগে অভিষেকে ফিফটি হৃদয়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 অপরাহ্ন 30, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার হৃদয় লঙ্কান প্রিমিয়ার লিগে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। জাফনা কিংসের হয়ে আসরের উদ্বোধনী ম্যাচে অভিষেক হয়েছে তার। সেখানে দেখিয়েছেন ঝলক। তার ফিফটির ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে জাফনা কিংস।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এলপিএলের প্রথম ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের মুখোমুখি হয় জাফনা কিংস। টস জিতে জাফনাকে ব্যাটে পাঠায় কলম্বো। ব্যাটে পাওয়ার প্লের ৬ ওভারে ৪৩ রান তুললেও দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও নিশান মাদুশকাকে হারায় তারা।

চারে ব্যাট করতে নামেন হৃদয়। হৃদয় উইকেটে আসার কিছুক্ষণ পর আউট হয়ে ফেরেন চারিথ আসালাঙ্কাও। চাপে পড়ে জাফনা কিংস। প্রিয়ামল পেরেরাকে সঙ্গে নিয়ে চাপ কাটিয়ে তোলেন হৃদয়। চতুর্থ উইকেট জুটিতে তোলেন ৪১ রান। এরপর পঞ্চম উইকেটে দিমুথ ভেলালেগেকে নিয়ে ৫০ রানের জুটি গড়ে চামিকা করুনারত্নের বলে নাসিম শাহকে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।

আউট হওয়ার আগে ৩৯ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন হৃদয়। জাফনার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস এটি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বলে অপরাজিত ২৫ রান করেন ভেলালাগে। হৃদয়ের ফিফটির সুবাদে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় জাফনা।

Tags: এলপিএলজাফনা কিংসলঙ্কান প্রিমিয়ার লিগলিড স্পোর্টসহৃদয়
Previous Post

সড়ক দুর্ঘটনায় ২ সরকারি কর্মকর্তা নিহত

Next Post

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে নৌকার জয়

Next Post
নেতা মোঃ আবদুল্লাহ আল মামুনের পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে নৌকার জয়

এফবিসিসিআই লোগো, বাংলাদেশে ব্যবসা ও শিল্পের সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচন ৩১ জুলাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT