চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি আবারও আগুন-সন্ত্রাসের পথে হাঁটছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 29, জুলাই 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি আবারও আগুন-সন্ত্রাসের পথে হাঁটছে। তারা অবস্থান কর্মসূচির নামে ঢাকাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করেছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন: উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের বক্তব্য প্রচার করা হচ্ছে।

শনিবার ২৯ জুলাই বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি আজ ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে। তাদের থামাতে গিয়ে পুলিশ সদস্যরা আহত হয়েছেন। বিএনপির নেতাকর্মীদের মারমুখী আচরণে একজন অতিরিক্ত ডিআইজিসহ প্রায় ৪০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

এ সময় মন্ত্রী দাবি করেন, বিএনপি নেতাকর্মীদের হামলায় পুলিশ যখন আহত হচ্ছিল, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা সহযোগিতার জন্য বের হয়েছিল।

বিএনপির আজকের কর্মকাণ্ড অগ্নিসন্ত্রাসের কাহিনী স্মরণ করিয়ে দেয় উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি নেত্রী নিপুন রায় ফেসবুকে আগুন ধরানোর কথা বলছেন, বিএনপি নেতারাও এসবে উৎসাহ দিচ্ছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

বিএনপির অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়া ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের বিষয়ে তিনি বলেন, বিএনপি নেতা আমান যখন আটক হন, তখন তিনি রাস্তায় পড়ে যান। পুলিশ বাহিনী মানবিকতা দেখিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেছে।

জনদুর্ভোগ সৃষ্টি হোক এমন কিছু করতে দেয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: রাজনৈতিক কর্মসূচিতে আমাদের বাধা নেই। কিন্তু জনদুর্ভোগ তৈরি করলে নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।

মন্ত্রী বলেন, আমাদের কাছে আগেই তথ্য ছিল যে, বিএনপি এরকম জ্বালাও-পোড়াওয়ের কর্মসূচি পালন করতে যাচ্ছে। যার উদ্দেশ্য ছিল, সারা দেশ থেকে ঢাকাকে অচল করে দেওয়া। তারই অংশ হিসেবে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা রাজধানীর বিভিন্ন রাস্তায় দলীয় নেতাকর্মী নিয়ে অবস্থান নেয়। পুলিশ সদস্যরা তাদের সরে যাওয়ার অনুরোধ করলে তারা ইট-পাটকেল ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানা উদ্যোগ গ্রহণ করে।আপনারা দেখেছেন, অতীতেও সরকারবিরোধী আন্দোলনের নামে তারা কিভাবে জ্বালাও-পোড়াও করেছে, কত মানুষকে পুড়িয়ে মেরেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: এ দেশে জালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস করে কোনোদিনও রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় না। রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে একমাত্র ভোটের মাধ্যমে তা হতে হবে। জনগণের ওপর আস্থা থাকলে বিএনপি সে পথে যাবে বলে আমি আশা করছি।

Tags: বিএনপিস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

‘ভিসানীতি থেকে বাঁচতে ফল ও খাবার খাওয়ানো নাটক সাজিয়েছে সরকার’

Next Post

তথ্য অধিকার আইনে প্রশ্ন করে পেলেন ৪০ হাজার পৃষ্ঠার উত্তর!

Next Post
অফিসে ফাইল ও ডকুমেন্টের স্তূপ, গুরুত্বপূর্ণ নথিপত্রের সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য অধিকার আইনে প্রশ্ন করে পেলেন ৪০ হাজার পৃষ্ঠার উত্তর!

পোল্যান্ডের সীমান্তে সতর্কতা সংকেত বোর্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়াগনার সৈন্যরা অভিবাসী হয়ে প্রবেশ করতে পারে ইইউতে: পোল্যান্ডের প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT