রাজধানীতে আজ একই সময়ে দু’টি প্রধান রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নিষেধাজ্ঞার পর কর্মসূচি তুলে নিয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো। তবে বিএনপি এখনো তাদের কর্মসূচি বহাল রেখেছে। শুক্রবার রাতে ডিএমপি কমিশনার বলেছেন, কর্মসূচির নামে ঢাকা অচল করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







