চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 পূর্বাহ্ন 29, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ছবি, সেনা পোশাক পরা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে যুক্তরাষ্ট্র সমর্থন করছে। প্রেসিডেন্ট বাজুমকে গত সপ্তাহে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করে আটকে রাখে নাইজারের সেনাবাহিনী। নাইজার সেনাবাহিনীর রাষ্ট্রপতির গার্ড ইউনিটের প্রধান জেনারেল আবদুরাহমানে তচিয়ানির নেতৃত্বে প্রেসিডেন্ট বাজুমকে ক্ষমতাচ্যুত করা হয়। জেনারেল তচিয়ানি নিজেকে দেশের নতুন নেতা হিসেবে ঘোষণা করেছিলেন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এই বিষয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, প্রেসিডেন্ট বাজুমকে আটককারীরা শত মিলিয়ন ডলারের সহায়তা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

১৯৬০ সালে নাইজারের স্বাধীনতার পর প্রেসিডেন্ট বাজুম প্রথম নির্বাচিত নেতা। নাইজারে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমা দেশগুলো তাকে গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে বিবেচনা করেছিল। জানা গেছে, প্রেসিডেন্ট বাজুম বর্তমানে সুস্থ আছেন তবে এখনও তার নিজের রক্ষীদের দ্বারা বন্দী।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, নাইজারের প্রেসিডেন্টকে আটকে রাখার বিরুদ্ধে ওয়াশিংটন সাংবিধানিক শৃঙ্খলা এবং গণতান্ত্রিক শাসনের সম্পূর্ণ পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাইজারের সাবেক প্রেসিডেন্ট মহামাদু ইসুফোকে ফোন দিয়ে বলেছেন, আমার আফসোস হচ্ছে যারা বাজুমকে আটক করেছে তারা বছরের পর বছর সফল সহযোগিতা এবং কয়েক মিলিয়ন ডলারের সহায়তা থেকে বঞ্চিত হওয়ার হুমকিতে আছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রেসিডেন্ট বাজুমের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে এবং নাইজারের অসাংবিধানিকভাবে বৈধ সরকার পরিবর্তনের প্রচেষ্টার নিন্দা করেছে।

Tags: অভ্যুত্থাননাইজার
Previous Post

কবি নজরুল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

Next Post

মহড়ায় অংশ নেওয়া হেলিকপ্টার মহাসাগরে বিধ্বস্ত, নিখোঁজ ৪

Next Post
মহাসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৪ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

মহড়ায় অংশ নেওয়া হেলিকপ্টার মহাসাগরে বিধ্বস্ত, নিখোঁজ ৪

আন্দামান দ্বীপপুঞ্জে ভূমিকম্পের সংকেত দেখাচ্ছে সিগন্যাল গ্রাফ. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দামান দ্বীপপুঞ্জে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT