চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টান টান উত্তেজনা, দর্শকদের মুগ্ধ করছে ‘আমি কী তুমি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 28, জুলাই 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন নাটক প্রচার, বাংলাদেশি টেলিভিশন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনোদনের স্মার্ট দুনিয়ার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’। রহস্য রোমান্স প্রেম সবকিছুর সমন্বয়ে নির্মিত এই সিরিজটি দেখে মুগ্ধ হচ্ছেন দর্শক। যেখানে অভিনয় করেছেন মেহজাবীন, শ্যামল মাওলা, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, জুনায়েদ প্রমুখ।

আট পর্বের এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। সিরিজটি দেখে সাইন্স ফিকশনের সঙ্গে শিহরণ জাগানো টান টান উত্তেজনা আর টুইস্ট পাচ্ছেন দর্শক। বিশেষ করে এতে অভিনয় করা মেহজাবীন চৌধুরীর দুর্দান্ত অভিনয় দেখে চোখ সরাতে পাচ্ছেন না দর্শক।

রাহাত চরিত্রে জুনায়েদ বোগদাদি ও বিশেষ এক চরিত্রে শ্যামল মাওলাও তাদের অভিনয় দিয়ে পূর্বের কাজকে ছাপিয়ে গেছেন বলে জানাচ্ছেন দর্শক।

এর আগে মেহজাবীনকে নিয়ে একাধিক দর্শক নন্দিত ফিকশন উপহার দিয়েছেন ভিকি জাহেদ। এই জুটির ক্যারিয়ারে নতুন করে যুক্ত হলো ‘আমি কী তুমি’! নতুন এই ওয়েব সিরিজে ঘটনার পটপরিবর্তন এবং অপ্রত্যাশিত সব টুইস্ট দর্শকদের ধরে রাখতে সক্ষম হচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা আর রোমাঞ্চ ধরে রাখা গেছে পুরোপুরি। গল্প, নির্মাণশৈলী আর দুর্দান্ত সব পারফরম্যান্সের সমন্বয়ে অসাধারণ হয়ে উঠেছে ‘আমি কী তুমি’।

গল্পে দেখা যায়, একটি মেয়ের নায়িকার হওয়ার স্বপ্নে বিভোর থাকে। যাকে কোনোভাবেই তার পুলিশ বাবা অভিনয় করতে দেবে না। কিন্তু প্রেমিক সহকারী পরিচালকের মাধ্যমে মেয়েটি বিভিন্ন প্রযোজক ও পরিচালকের কাছে যায়। শুরু হয় মেয়েটির নতুন যাত্রা, যেখানে উঠে আসে সাইন্স ফিকশন! যেখানে একটি প্রেক্ষাপটে উঠে আসে শহরে ক্রিস্টাল বল বৃষ্টি! যা দর্শকদের মনে অনেকটা বিস্ময় জাগিয়েছে এবং নির্মাতা সুনিপুণভাবে তুলে ধরেছেন।

এমন গল্পের ‘আমি কী তুমি’ দেখে দর্শক বলছেন, সত্যিই দেশের এমন গল্পে এর আগে সিরিজ নির্মিত হয়নি, যা আইস্ক্রিনের মাধ্যমে দেখা গেল। সিরিজটির বিভিন্ন চরিত্রে আরও আছে ওয়াহিদা মল্লিক জলি, তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ, ইন্তেখাব দিনার, আবুদল্লাহ আল সেন্টু প্রমুখ।

Tags: আইস্ক্রিনইন্তেখাব দিনারওয়াহিদা মল্লিক জলিতারিক আনাম খানভিকি জাহেদমেহজাবীন চৌধুরীলিড বিনোদনসাদিয়া ইসলাম মৌ
Previous Post

ডেঙ্গু পরিস্থিতি: সিট ফাঁকা থাকছে না হাসপাতালে

Next Post

বিশ্বকাপে যাচ্ছে পাপুয়া নিউগিনি-আয়ারল্যান্ড-স্কটল্যান্ড

Next Post
পাপুয়া নিউগিনি ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে যাচ্ছে পাপুয়া নিউগিনি-আয়ারল্যান্ড-স্কটল্যান্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে গুরুত্ব দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT