চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই জেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 অপরাহ্ন 27, জুলাই 2023
in - সেমি লিড, গাইবান্ধা, জনপদ, লক্ষ্মীপুর
A A
পানিতে ডুবে দুই শিশুর হাত উপরে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধা ও লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃ্ত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) এ ঘটনা ঘটে।

এরমধ্যে গাইবান্ধা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মিজানুর রহমান (৪) ও জান্নাতী আক্তার (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা ও ভাগনি। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের শিমুলতাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মিজানুর রহমান ওই গ্রামের আনছার আলীর ছেলে ও জান্নাতী আক্তার আজাদুল ইসলামের মেয়ে।

স্বজনরা জানায়, ওই সময় মিজানুর ও জান্নাতি বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি পুকুরে শিশুদের মরদেহ ভাসতে দেখা যায়।

বাদিখালি ইউনিয়ন পষিদের (ইউপি) সদস্য শফিকুল ইসলাম সবুজ বলেন, এই এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। এমন ঘটনা খুবই দুঃখজনক।

অন্যদিকে লক্ষ্মীপুরে পানিতে পড়ে তাহসিন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে জেলা আবিরনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তাহসিন আবিরনগর গ্রামের পিকআপ ভ্যানচালক মো. রতনের একমাত্র পুত্র সন্তান। ছেলে তাহসিনকে হারিয়ে রতন স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। পরে তাকে অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়।

পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শিশু তাহসিন বাড়ির আঙ্গিণায় খেলাধুলা করছিল। হঠাৎ সকলের অগোচরে ঘরের পাশে ছোট্ট একটি গর্তে পড়ে যায়। সেখান থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু তাহসিনকে মৃত ঘোষণা করেন।

শিশুর বড় জেঠা মো. শিপন বলেন, তাহসিন বাড়ির উঠানে খেলাধুলা করছে। হঠাৎ সেই পাশের একটি ডোবায় গিয়ে পড়ে ডুবে যায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরমান হোসেন শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, শিশু তাহসিনকে হাসপাতাল আনার পূর্বে তার মৃত্যু হয়।

Tags: গাইবান্ধালক্ষ্মীপুর
Previous Post

তারেক জিয়া আইএসআই’কে সাথে নিয়ে ষড়যন্ত্র করছে: এস এম কামাল

Next Post

সমাবেশের কারণে ঢাকা থিয়েটারের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পেছাল

Next Post
ঢাকা থিয়েটার ও গার্মেন্টস প্রকল্পের লোগো, সমাবেশের কারণে অনুষ্ঠান পেছাল. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাবেশের কারণে ঢাকা থিয়েটারের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পেছাল

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে, একজন উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টার্কের চার উইকেটে প্রথমদিনে চালক অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT