চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইসলাম আমাকে মানসিক শান্তি দেয়’, বললেন এ আর রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 27, জুলাই 2023
in বিনোদন
A A
এ আর রহমান sunglasses পরা, প্রকৃতি পটভূমিতে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

এ আর রহমানের অনেক ভক্তই হয়তো জানেন না যে ক্যারিয়ারের শুরুতে তার নাম ছিল দিলীপ কুমার। নব্বইয়ের দশকের শুরুতে এ আর রহমান এবং তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের নাম বদলে রাখেন আল্লারাখা রহমান। সুরকার জানালেন, ধর্ম পরিবর্তন তাকে দিয়েছিল মানসিক শান্তি।

এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে এ আর রহমান বলেন, ‘কেউ আমাকে এই পথে আসার জন্য বলেনি। আমিই অনেক শান্তি পেতাম। মনে হচ্ছিল, সব যেন ঠিক চলছে। মনের ভিতরে কিছু বিশেষ অনুভূতি কাজ করত। যে জিঙ্গেলগুলি প্রত্যাখ্যান করা হয়েছিল, প্রার্থনার পর সেগুলোই কবুল হয়ে যেতে থাকল।’

নিজে ইসলাম গ্রহণ করলেও, পরিবারের কারও উপর তা জোর করে চাপিয়ে দেননি তিনি। অস্কারজয়ী সুরকারের কথায়, ‘কারও ওপর কিছু জোর করে চাপিয়ে দেয়া যায় না। আপনি কি সন্তানকে বলতে পারবেন, ইতিহাস পড়ো না, সেটা বোরিং। অর্থনীতি বা বিজ্ঞান নিয়েই পড়তে হবে। এটা যেমন তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তেমন ধর্মও।’

তিনি আরও বলেন, ‘আমার যেমন মনে হয় আমি নামাজ আদায় করি তাই আমার সঙ্গে খারাপ কিছু হতে পারে না। অন্য ধর্মের লোকেদেরও সেরকমই কিছু বিশ্বাস আছে। এটাই মানসিক শান্তি দেয়। আমার মনে হয় মানসিক শান্তিটা থাকাই সবচেয়ে বেশি দরকার।’

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

Tags: এ আর রহমান
Previous Post

সিকিমে মাতৃত্বকালীন ছুটি হবে একবছর

Next Post

ইউরোপ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিতে হবে ভিসা

Next Post
আন্তর্জাতিক বিমানবন্দরে বসে যাত্রী, বিমানের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিতে হবে ভিসা

বাংলাদেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে তলব ও নির্বাচন বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ কূটনীতিককে তলব ও সুষ্ঠু নির্বাচন বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের প্রতিক্রিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT