চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতি নয়, শুক্রবার সমাবেশ করবে আওয়ামী লীগ-বিএনপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 অপরাহ্ন 26, জুলাই 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপির প্রতীক, জাতীয় রাজনীতির প্রতীক চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ এবং বিএনপি আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) পাল্টাপাল্টি কর্মসূচি দিলেও এবার দু’দলই আগামী শুক্রবার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২৭ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৮ জুলাই রোজ শুক্রবার মহাসমাবেশ করা হবে।

২৭ ডিসেম্বর বিএনপি ঢাকার নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল। পুলিশের পক্ষ থেকে তাদের ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়। এরপর একই দিনে আওয়ামী লীগের সমাবেশ থাকায় শেষ মুহূর্তে তারা শুক্রবার সমাবেশ করবে বলে জানায়।

অন্যদিকে আজ বুধবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া জানান, আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠটি সমাবেশের জন্য উপযোগী না হওয়ায় আগামীকালের সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করা হয়েছে।

এর আগে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পূর্ব ঘোষিত সমাবেশের অনুমতি পেয়েছিল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। প্রতিনিধিদল মাঠ পরিদর্শনে গিয়ে এমন সিদ্ধান্ত জানান।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নিখিল জানান, শুক্রবার জুমার নামাজের পর আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের শান্তি সমাবেশ। জনদূর্ভোগের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেছেন, কোনো মাঠ পাওয়া না যাওয়ায় এবং যে মাঠ পাওয়া গেছে তা ব্যবহার উপযোগী না হওয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ আগামীকালের পরিবর্তে আগামী ২৮ জুলাই ২০২৩ শুক্রবার ২টা ৩০ মিনিটে ঢাকার শেরে বাংলা নগরস্থ পুরাতন বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত হবে।

Previous Post

উত্তাল মণিপুর, কোন পথে ভারত?

Next Post

পুনর্জন্মের মতোই ‘আমি কী তুমি’ ভালোবাসবে দর্শকরা: ভিকি জাহেদ

Next Post
ভিকি জাহেদ সাক্ষাৎকারে কথা বলছেন, পেছনে সবুজ প্রাচীর ও গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পুনর্জন্মের মতোই ‘আমি কী তুমি’ ভালোবাসবে দর্শকরা: ভিকি জাহেদ

বাংলাদেশের রাষ্ট্রপতি ও নৌবাহিনী প্রধানের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির সাথে নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT