আগামী ২০২৪ সালের ২৫-২৭ জানুয়ারি ৩ দিনব্যাপী ৭৫ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি শুরু করেছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজ। আজ বুধবার (২৬ জুলাই) কলেজ প্রাঙ্গণে ছিল বর্ষপূর্তির সূচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উৎসবের লোগো ও থিম সঙের উদ্বোধন করেছে।
সূচনা-অনুষ্ঠানের শুরুতেই ছিল মূল্যবোধের ক্লাস, যার বিষয় ছিল ‘নটর ডেম কলেজের ৭৫ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্তমান ছাত্রদের কাছে প্রত্যাশা’।
কলেজের বাস্কেটবল প্রাঙ্গণে সূচনা-অনুষ্ঠানে বক্তব্যে আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএম আইও কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সি এস সি।
অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সি এস সি সংবাদ সম্মেলনে ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে কলেজের নানা আয়োজনের প্রস্তুতির কথা তুলে ধরেন। যার মধ্যে উল্লেখ্যযোগ্য এই বছর ও আগামী বছর দেশের বিভাগীয় পর্যায়ে পালন করা হবে নটরডেম কলেজ উৎসব। এই উৎসবের অংশ হিসেবে থাকবে শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতা। যে প্রতিযোগিতা বিভাগীয় পর্যায় শেষে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে নটরডেম কলেজ।
ফাদার আরও জানান, ৩ নভেম্বর কলেজের প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গণে কলেজের ক্লাবসমূহ পালন করবে ক্লাব-উৎসব।
সূচনা অনুষ্ঠানে মঞ্চে পরিবেশিত হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সব শেষে ছিল বর্ণাঢ্য র্যালি। র্যালিতে অংশ নিয়েছেন শিক্ষক, আগত অতিথি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
কলেজের বর্তমান ও সাবেক নটরডেমিয়ানদের রেজিস্ট্রেশন শুরু হবে ১লা অগাস্ট ২০২৩, যা চলবে ১৬ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। কলেজে বুথ থেকে রেজিস্ট্রেশন করা যাবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার।
এছাড়াও অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে এই লিংকে: http://103.106.118.10/ndc_75_year_alumni/reunion_entry.php. রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে কলেজে ওয়েবসাইট ndc.edu.bd ও অফিসিয়াল ফেইসবুক পেইজ Notre Dame College, Dhaka.









