চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে স্বনির্ভর হওয়ার জন্য জোর দিয়েছেন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 25, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাংলাদেশ সেনাপ্রধানের বৈঠক, দুই সেনা কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির বিদেশী ঋণের উপর নির্ভরশীলতা কমানোর জন্য দেশকে স্বনির্ভর করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। স্বনির্ভর হওয়ার বিষয়ে সেনাপ্রধান বলেন, পাকিস্তানিরা একটি গর্বিত, উদ্যোগী এবং প্রতিভাবান জাতি। সমস্ত পাকিস্তানিদের অবশ্যই ভিক্ষার বাটি ফেলে দিতে হবে। সম্প্রতি পাকিস্তান চীন থেকে আরও একটি ঋণ পেতে চলেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান ও আইএমএফ চুক্তির পিছনে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর জন্য চীন থেকে অতিরিক্ত ৬০০ বিলিয়ন ঋণের অনুমোদন পেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার ২৪ জুলাই পাকিস্তানের খানওয়াল মডেল কৃষি খামারের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে দেয়ার সময় পাকিস্তানের সেনাপ্রধান এসব বলেন। সেনাপ্রধান আরও বলেন, আল্লাহ পাকিস্তানকে সব ধরনের আশীর্বাদ দিয়েছেন এবং বিশ্বের কোনো শক্তি দেশের অগ্রগতি ঠেকাতে পারবে না।

জেনারেল মুনির বলেন, রাষ্ট্র মায়ের মতো এবং জনগণের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক ভালোবাসা ও শ্রদ্ধার। নিরাপত্তা ও অর্থনীতি একে অপরের সাথে জড়িত এবং অপরিহার্য। পাকিস্তান সেনাবাহিনী তার জাতির সেবা করতে পেরে গর্বিত। সামরিক বাহিনী জনগণের কাছ থেকে তার শক্তি অর্জন করেছে এবং এর বিপরীতেও করবে।

জেনারেল মুনির প্রতিশ্রুতি দিয়েছিলেন, পাকিস্তানকে বিরাজমান সঙ্কট থেকে বের না করা পর্যন্ত সামরিক বাহিনী বিশ্রাম নেবে না। মডেল খামার সম্পর্কে তিনি বলেছেন, পাকিস্তান সামনে একটি কৃষি বিপ্লব দেখবে।

তিনি আরও বলেন, ক্ষুদ্র কৃষকদের উপকার করতে এবং সবুজ উদ্যোগের পরিধি ছড়িয়ে দিতে আধুনিক মানের সাথে সামঞ্জস্য রেখে সারা দেশে মডেল খামার স্থাপন করা হবে।

Tags: পাকিস্তান
Previous Post

মুক্তির আগেই খরচের ৯০ শতাংশ তুলে ফেলেছে ‘রকি-রানি’

Next Post

এক চিঠিতে জনপ্রিয় ফাস্টফুড চেইনের বানান সংশোধন

Next Post
এক চিঠিতে জনপ্রিয় ফাস্টফুড চেইনের বানান সংশোধন

এক চিঠিতে জনপ্রিয় ফাস্টফুড চেইনের বানান সংশোধন

পুলিশের উপস্থিতিতে কর্মকর্তার গিলে ফেলা টাকা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ দেখে ৫ হাজার টাকা গিলে ফেলেন এক কর্মকর্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT