চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমাবেশে সংঘাত এড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 24, জুলাই 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
মির্জা ফখরুল সমাবেশে বক্তব্য দিচ্ছেন, সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংঘাতমূলক পরিস্থিতির জন্যই একইদিন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ সমাবেশের ডাক দিয়েছে। যেকোন সংঘাত এড়ানোর জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, গণতান্ত্রিক বিশ্বও একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে। সেই আন্দোলনের অংশ হিসেবেই আমরা ২৭ জুলাই মহাসমাবেশ করব।

সোমবার (২৪ জুলাই) দুপুরে দলের যৌথ সভা শেষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ২৭ জুলাইয়ের মহাসমাবেশ হঠাৎ করে আসেনি। সংঘাতমূলক পরিস্থিতির জন্যই একইদিন সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ। কোন পরিস্থিতি হলে এর দায় সরকারকে নিতে হবে। আশা করি সংঘাতময় পথ পরিহার করবেন।

বিএনপি মহাসচিব বলেন, একতরফাভাবে ক্ষমতায় থাকতেই তত্ত্বাবধায়ক সরকার বেআইনিভাবে বাতিল করেছে সরকার। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পুরো ব্যবস্থাকেই ধ্বংস করে ফেলা হয়েছে।

বাংলাদেশের মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায় দাবি করে মির্জা ফখরুল বলেন, মানুষ সরকারের পরিবর্তন চায়। শুধু বাংলাদেশ নয়, বিদেশিরাও সুষ্ঠু নির্বাচন চায়। এই দেশের বেশিরভাগ রাজনৈতিক দলই বিশ্বাস করে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

Tags: বিএনপি
Previous Post

রাজ কাপুরের দুই ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন উত্তম কুমার

Next Post

আগস্ট মাসেও থাকছে গরম

Next Post
Street vendor with ice boxes on busy city street in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট মাসেও থাকছে গরম

নতুন মাফিয়া মোশাররফ করিমের সঙ্গে কলকাতার ছবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার ছবিতে নতুন মাফিয়া মোশাররফ করিম!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT