চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে অখেলোয়াড়ি আচরণে শাস্তি হচ্ছে হারমানপ্রীতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 23, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের বিপক্ষে অখেলোয়াড়ি আচরণের জন্য হারমানপ্রীতের শাস্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে। সঙ্গে তার নামের সাথে যুক্ত হচ্ছে ৩টি ডিমেরিট পয়েন্ট। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে মাঠে মেজাজ হারিয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙেছিলেন, পরে পুরস্কার বিতরণীর মঞ্চে নানা ধরনের অখেলোয়াড়ি আচরণের সাথে করেন আম্পায়ারের কড়া সমালোচনা, তাতেই মিলছে শাস্তি।

শনিবার মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে এসব কাণ্ড করেন হারমানপ্রীত। ম্যাচে টাই করে ওয়ানডে সিরিজ ড্র করে বাংলাদেশ। পরে ম্যাচ অফিসিয়াল সূত্রে খবর, আইসিসি’র আচরণবিধির লেভেল-২ ভেঙেছেন ভারত অধিনায়ক।

আইসিসি এখনও অফিসিয়ালি শাস্তির কথা জানায়নি। ভারতের সংবাদ মাধ্যমে খবর, হারমানপ্রীতের মাঠের কার্যকলাপের জন্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন তার জন্য ২৫ শতাংশ মিলিয়ে মোট ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অনাস্থার জন্য দুটি ডিমেরিট পয়েন্ট এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য আরেকটি ডিমেরিট পয়েন্টসহ মোট ৩ ডিমেরিট যুক্ত হয়েছে তার নামের পাশে।

ম্যাচের পরও আম্পায়ারদের ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিযোগ করেন ভারত অধিনায়ক। তার মতে, ‘পরেরবার যখনই আমরা বাংলাদেশে আসব, আমাদের নিশ্চিত করতে হবে যে এই ধরনের প্যাথেটিক আম্পায়ারিং মোকাবেলা করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে।’

মাঠের ঘটনাটি দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংয়ের ৩৪তম ওভারের সময়কার। বলে ছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার, স্ট্রাইক প্রান্তে আম্পায়ারের দায়িত্বে তানভীর আহমেদ। নাহিদার করা বল হারমানপ্রীতের পায়ে লাগলে ফিল্ডারদের আবেদনে সাড়া দেন তানভীর। আর তাতেই মেজাজ হারান কৌর, স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করেন। সাজঘরে ফিরে যাওয়ার পথে হালকা বসচাও করেন আম্পায়ারের সাথে। পরে তো সীমাই ছাড়িয়ে যান অখেলোয়াড়ি আচরণের।

Tags: আচরণতানভীরনাহিদাবাংলাদেশবিসিসিআইভারতমান্দানাহারমানপ্রীত
Previous Post

ডেঙ্গু আক্রান্ত শিশুদের উপচেপড়া ভিড় হাসপাতালে

Next Post

ধানমণ্ডিতে ককটেলসহ আটক ২

Next Post
দুই ব্যক্তি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমণ্ডিতে ককটেলসহ আটক ২

জিমের অভ্যন্তরে বিভিন্ন ওজন ও ব্যায়াম যন্ত্রপাতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে জিমের ছাদ ধসে ১০ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT