চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রীদের জন্য কার রেন্টাল সেবা চালু করল এয়ার অ্যাস্ট্রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:14 অপরাহ্ন 23, জুলাই 2023
in বাংলাদেশ
A A
এয়ার অ্যাস্ট্রার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের নতুন বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা ও স্বনামধন্য কার রেন্টাল কোম্পানি ‘যাত্রী’র সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় এখন থেকে এয়ার এ্যাস্ট্রা’র ওয়েবসাইট থেকে যাত্রীরা সরাসরি তাদের প্রয়োজন মত কার রেন্টাল সার্ভিসটি গ্রহণ করতে পারবেন। এছাড়াও এয়ার অ্যাস্ট্রা’র প্যাসেঞ্জাররা ‘যাত্রী সার্ভিস লিমিটেড’ থেকে বিশেষ ছাড় উপভোগ করবেন।

সম্প্রতি দুই কোম্পানির অংশীদারিত্বের এই উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সই করেন এয়ার অ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ এবং যাত্রী সার্ভিস লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট গোলাম ইশফাক।

ইমরান আসিফ বলেন, ‘যাত্রী’র সাথে অংশীদারিত্ব করতে পেরে এবং এয়ার অ্যাস্ট্রা’র প্যাসেঞ্জারদের এই ভেল্যু এডেড সার্ভিস দিতে পেরে আমরা আনন্দিত। আমরা আমাদের গ্রাহকদের জন্য ভ্রমণের অভিজ্ঞতাকে সহজতর করছি, যাতে তারা অনায়াসে তাদের ভ্রমণের জন্য প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা করতে পারেন৷’

গোলাম ইশফাক বলেন, দেশের অন্যতম স্বনামধন্য বিমান সেবা প্রতিষ্ঠান ‘এয়ার অ্যাস্ট্রা’ এর সাথে যাত্রী’র এই যৌথ উদ্যোগ ব্যবহারকারীদের জন্য আরো সুবিধা ও ইতিবাচক কিছু নিয়ে আসবে। বিমানবন্দর থেকে ভ্রমণকারীর পরের গন্তব্যে পৌঁছানোর যাত্রাকে করে তুলবে একদমই সহজ ও নিরাপদ।

যাত্রী সন্তুষ্টির প্রতিশ্রুতির জন্য পরিচিত এয়ার অ্যাস্ট্রা ২০২২ সালের ২৪ নভেম্বর যাত্রা শুরু করে বর্তমানে কক্সবাজার, চট্টগ্রাম, সৈয়দপুর এবং সিলেটে ফ্লাইট পরিচালনা করছে। এয়ার অ্যাস্ট্রা’র বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম। এয়ার অ্যাস্ট্রা যাত্রীদের নিরপত্তার কথা মাথায় রেখে ফ্লাইট পরিচালনার এক বছরের মধ্যে বাংলাদেশের প্রথম বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন কতৃক প্রণোদিত আইএটিএ অপারেশনাল সেফটি অডিট সম্পন্ন করার প্রচেষ্টায় নিয়োজিত আছে।

Tags: এয়ার অ্যাস্ট্রাযাত্রী
Previous Post

বৃহস্পতিবার আইস্ক্রিনে ভিকির নতুন সিরিজ, ট্রেলারে বাড়লো উত্তেজনা

Next Post

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

মেসি ফুটবল খেলছেন, পিঙ্ক জার্সি পরা, মাঠে খেলাধুলা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা হয়েছে মেসির ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT