চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেখার ‘লিভ ইন’ নিয়ে চর্চা, ‘বিভ্রান্তিমূলক’ বললেন লেখক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 23, জুলাই 2023
in বিনোদন
A A
নেত্রী ও লেখক একসঙ্গে দেখা যাচ্ছে, আলোচনার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

রেখার সঙ্গে তার সেক্রেটারি ফারজানার সম্পর্ক নিয়ে ভারতের সংবাদমাধ্যমে চলছে চর্চা। সামাজিক মাধ্যমেও চলছে তোলপাড়। সংবাদমাধ্যমগুলোতে দাবী করা হয়েছে ২০১৬ সালে প্রকাশিত ইয়াসের উসমানের লেখা রেখার আত্মজীবনী ‘দ্য আনটোল্ড স্টোরি’-তেই নায়িকার জীবনের অজানা এই তথ্যগুলো উঠে এসেছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ইয়াসের উসমান।

সম্প্রতি টুইটারে বিবৃতি দিয়ে লেখক বলেন, ‘আমার বইয়ের কথা উল্লেখ করে রেখার লিভ-ইন রিলেশনশিপ নিয়ে যেভাবে সংবাদমাধ্যমে লেখা হয়েছে, তা পুরোপুরি ভুয়া ও বিভ্রান্তিমূলক।’

তিনি আরও বলেন, ‘লেখাগুলো মিথ্যাচারে পরিপূর্ণ। বিষয়টি নিয়ে সেনসেশন তৈরির চেষ্টা চলছে। মিডিয়াতে যে সকল উদ্ধৃতি ব্যবহার করা হচ্ছে তা আমার বইতে উল্লেখ করা হয়নি’।

তিনি আরও যোগ করেন, “পুরো বইয়ের কোনও অংশে ‘লিভ ইন রিলেশনশিপ’ এই কথাটি ব্যবহার করা হয়নি।…. কোথাও লেখা হয়নি দুজনের মধ্যে যৌন সম্পর্ক রয়েছে।”

‘ক্লিক’ পাওয়ার আশায় রেখার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের এই ধরনের আচরণে ক্ষুব্ধ লেখক। তিনি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন।

ভারতের গণমাধ্যমগুলোতে বলা হয়েছে রেখার জীবনীতে ইয়াসের উসমান লিখেছেন, ব্যক্তিগত সহকারী ফারজানা ছাড়া আর কেউই রেখার বেডরুমে ঢোকার অনুমতি পান না। তিনি লিখেছেন, ‘ফারজানা রেখার পারফেক্ট সঙ্গী। তিনি পরামর্শদাতা, বন্ধু এবং সমর্থক এবং তাকে ছাড়া রেখা থাকতেই পারেন না। রেখার বিশ্বস্ত সেক্রেটারি ফারজানা, যাকে অনেকেই তার প্রেমিকা বলেন, তিনিই একমাত্র রেখার বেডরুমে প্রবেশের অনুমতি পেয়েছেন। বাড়ির পরিচারক-পরিচারিকাদেরও সেখানে প্রবেশের অনুমতি নেই’।

আরও লেখা হয়েছে, ‘রেখার জীবন এবং বাড়ির সব কিছু নিয়ন্ত্রণ করেন ফারজানা। তাকে ছাড়া রেখার কাছে যাওয়ার উপায় নেই। রেখার সকল ফোনও প্রথমে ফারজানা ধরেন। তিনি রেখার জীবনের প্রতি মুহূর্ত গুছিয়ে দেন। রেখার অসাধারণ সাজসজ্জার পিছনেও ফারজানারই অবদান আছে।’

দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে ১৯৯০ সালে বিয়ে করেছিলেন রেখা। তবে তাদের দাম্পত্য সাত মাসের বেশি স্থায়ী হয়নি। দিল্লির ফার্মহাউসে রেখারই ওড়না গলায় লাগিয়ে ফাঁস দেন ও আত্মঘাতী হন। তবে তার সুইসাইড নোটে লেখা হয়েছিল, ‘এই মৃত্যুর জন্য কেউ দায়ী নন’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: দ্য আনটোল্ড স্টোরিরেখা
Previous Post

উন্নয়নের অভিযাত্রায় বদলে গেছে ঠাকুরগাঁও

Next Post

দলের প্রায় সবাই পেটের অসুখে ভুগছেন, ম্যাচ বাতিল করল বার্সা

Next Post
বার্সেলোনা ফুটবল দলের দুই খেলোয়াড় অনুশীলনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের প্রায় সবাই পেটের অসুখে ভুগছেন, ম্যাচ বাতিল করল বার্সা

শহরে সেনা সদস্যদের চলাচল, নিরাপত্তা বাহিনী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের হামলায় রাশিয়ার সাংবাদিক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT