চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশ্বিন-জাদেজাদের অভিজ্ঞতা ভোগাচ্ছে উইন্ডিজকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 পূর্বাহ্ন 23, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা উইন্ডিজের বিরুদ্ধে খেলছে, মাঠে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুইন্স পার্ক টেস্টে ভারতের সংগ্রহ করা ৪৩৮ রান টপকানোর লক্ষ্যে নেমে ধীরগতিতে রান তুলছে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম ইনিংসে উইকেট হারিয়েছে ৫টি। ভারতীয় বোলারদের বিপক্ষে ভালোই লড়াই করতে হচ্ছে ক্যারিবীয় ব্যাটারদের। চলতি সিরিজে অভিষেক হওয়া উইন্ডিজ অলরাউন্ডার অ্যালিক অ্যাথানাজে স্বীকার করছেন, ভারতীয় বোলারদের অভিজ্ঞতা স্বাগতিকদের ভোগাচ্ছে।

প্রথম ইনিংসে ১২৮ ওভার ব্যাট করে ৪৩৮ রানে সবকটি উইকেট হারিয়েছিল ভারত। সফরকারীদের ইনিংস গুটিয়ে দেয়ার পর ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শেষ করেছিল ১ উইকেটে ৮৬ রানে। তৃতীয় দিনে ব্যাটে নেমে ৫ উইকেটে ২২৯ রান তুলেছে। ২০৯ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে স্বাগতিক দল।

শনিবার ক্রেইগ ব্র্যাথওয়েট ছাড়া উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেনি কেউ। ২৩৫ বলে ৭৫ রান করে দলীয় ১৫৭ রানে রবীচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। পরে ধারাবাহিকভাবে উইন্ডিজ উইকেট হারাতে থাকে। পাঁচে নামা আথানাজে আগলে রাখেন একপ্রান্ত। ১১১ বলে ৩৭ রানে ব্যাট করছেন।

১০৮ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২২৯ রানে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আথানাজের সঙ্গী হয়ে চতুর্থ দিন শুরু করবেন ৩৯ বলে ১১ রান করা জেসন হোল্ডার।

দিন শেষে সংবাদ সম্মেলনে আথানাজে জানিয়েছেন তৃতীয় দিনের অভিজ্ঞতা নিয়ে। বলেছেন, ‘এখানকার ব্যাটিং কন্ডিশন ডোমিনিকার মতো কঠিন নয়, কিন্তু ভারতের বোলাদের অভিজ্ঞতা ও মানসম্পন্ন বোলিং আমাদের লড়াইকে কঠিন করে তুলেছে।’

‘দিনের শেষদিকে নতুন বল খেলাটা অনেকটা কঠিন ছিল। কিন্তু আমরা ধরে রাখতে পেরেছি। আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, তবে আমরা উপভোগ করছি।’

Tags: অশ্বিনওয়েস্ট ইন্ডিজজাদেজাভারতলিড স্পোর্টসহোল্ডার
Previous Post

গ্রিসে ভয়াবহ দাবানল, বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে মানুষ

Next Post

সর্বোচ্চ আদালতে আবেদন খারিজ: ড. ইউনূসকে দানকর দিতেই হবে

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বোচ্চ আদালতে আবেদন খারিজ: ড. ইউনূসকে দানকর দিতেই হবে

ঠাকুরগাঁওয়ে উন্নয়নের মাধ্যমে নতুন রাস্তা ও অবকাঠামো নির্মাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতিরঝিলে লাফিয়ে কিশোরীর মৃত্যু: এখন পর্যন্ত যা জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT