চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ভারী বর্ষণে বন্যা, নিখোঁজ ৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 পূর্বাহ্ন 23, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বন্যার পানিতে শহর ও রাস্তাঘাট ডুবে গেছে, মানুষ উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার নোভা স্কটিয়ায় প্রবল বর্ষণের ফলে বন্যায় দুই শিশুসহ চারজন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কর্মকর্তারা বলছেন, আটলান্টিক অঞ্চলে গত ৫০ বছরে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা হয়েছে যার ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে। কোনো কোনো এলাকায় মাত্র ২৪ ঘণ্টায় তিন মাসের সমান বৃষ্টি হয়েছে। বিপজ্জনক অবস্থার কারণে নিখোঁজ অনুসন্ধানে যোগ না দেওয়ার জন্য বাসিন্দাদের আহ্বান জানানো হয়েছে।

বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ দুই শিশু একটি গাড়িতে ছিল যেটি বন্যার পানিতে তলিয়ে গেছে। গাড়িতে থাকা আরও তিনজন নিজেদের বাঁচাতে সক্ষম হলেও শিশুদের বের করতে পারেনি। শিশুরা যে গাড়িতে ছিল সেটিও ডুবে যাওয়ার পর একজন পুরুষ ও এক যুবকও নিখোঁজ রয়েছে। গাড়ি থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে।

নোভা স্কটিয়াতে রাস্তাগুলো ভেসে গেছে এবং সেতুগুলো দুর্বল হয়ে পড়েছে, যেখানে কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কানাডার সরকার।

নোভা স্কটিয়ার প্রিমিয়ার টিম হিউস্টন বলেছেন, “আমার একটি ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এখানে অন্তত সাতটি সেতু প্রতিস্থাপন বা পুনর্নির্মাণ করতে হবে। অনেক বাড়ি-ঘর এবং সম্পতির ক্ষতি হয়েছে।”

বন্যা কবলিত ৮০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি বন্যা নিয়ে খুব উদ্বিগ্ন এবং প্রতিশ্রুতি দিয়েছেন সরকার সব সময় অসহায়দের পাশে থাকবে।

এনভায়রনমেন্ট কানাডা বলছে, রোববার পর্যন্ত প্রদেশের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বন্যার পানি কমতে কিছু দিন সময় লাগবে।

হ্যালিফ্যাক্সের মেয়র মাইক স্যাভেজ এক সংবাদ সম্মেলনে বলেন, “মানুষের মনে করা উচিত না যে সবকিছু শেষ হয়ে গেছে। এটি একটি গতিশীল পরিস্থিতি। এই সময় চলেই যাবে।”

Tags: কানাডাবন্যাভারী বর্ষণ
Previous Post

পেসমেকার বসানো হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর

Next Post

গ্রিসে ভয়াবহ দাবানল, বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে মানুষ

Next Post
গ্রিসের বনাঞ্চলে ভয়াবহ দাবানল, আগুন ছড়িয়ে পড়ছে গাছে গাছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রিসে ভয়াবহ দাবানল, বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে মানুষ

বাংলাদেশের ক্রিকেটাররা উইন্ডিজের বিরুদ্ধে খেলছে, মাঠে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অশ্বিন-জাদেজাদের অভিজ্ঞতা ভোগাচ্ছে উইন্ডিজকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT