চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপার ৩০ বছর পূর্তি উৎসবে মৌলি-ইমরানের শাস্ত্রীয় নৃত্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 22, জুলাই 2023
in বিনোদন
A A
শাস্ত্রীয় নৃত্যরত মৌলি ও ইমরান, বিপার ৩০ বছর পূর্তি উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামি বৃহস্পতিবার (২৭ জুলাই) থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী বাংলাদেশ ইন্সটিটিউট অফ পারফর্মিং আর্টস (বিপা) এর ৩০ বছর পূর্তি আয়োজন। অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান ‘ধ্রুপদী ছন্দে নৃত্য’ পরিচালনা এবং পরিবেশন করবেন বাংলাদেশের জুয়েইরিয়াহ মৌলি এবং এস.এম.হাসান ইশতিয়াক ইমরান।

আয়োজকরা জানিয়েছেন, নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং সেন্টার অফ আর্টসে বসবে ৪ দিনব্যাপী এ আয়োজন। উৎসবের শেষ দিন (৩০ জুলাই) থাকবে মৌলি-ইমরানের শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান ‘ধ্রুপদী ছন্দে নৃত্য’।

এরইমধ্যে নৃত্যশিল্পী মৌলি ও ইমরান নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানকার নৃত্যশিল্পীদের নিয়ে প্রতিদিনই অংশ নিচ্ছেন মহড়ায়। এমন আয়োজনে আমন্ত্রণ জানানোয় বিপা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও জানান মৌলি-ইমরান।

জুয়েইরিয়াহ মৌলি ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সহকারী পরিচালক (প্রোগ্রাম প্রোডাকশন, নৃত্য) হিসেবে কর্মরত আছেন।

অন্যদিকে ইশতিয়াক ইমরান ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে কথক নৃত্যে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক হিসেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

মৌলি এবং ইমরান এরআগে ভারত, রাশিয়া, জাপান, তুরস্ক, ফান্স এবং সুইজারল্যান্ডের বিভিন্ন নৃত্য উৎসবে নৃত্য পরিবেশন করেছেন।

Tags: ইমরানজুয়েইরিযাহ মৌলিনৃত্যনৃত্যশিল্পীভরতনাট্যমভারতলিড বিনোদন
Previous Post

কানাডায় মাঠ মাতালেন সাকিব, জিম্বাবুয়েতে তাসকিন-মুশফিক

Next Post

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে বহু হতাহত

Next Post
পুকুরে পড়ে যাত্রীবাহী বাসের ধ্বংসাবশেষ ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে বহু হতাহত

মেসি মিয়ামির জার্সিতে গোল করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ামির জার্সিতে যে রেকর্ড গড়েছেন মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT