চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যক্তিজীবনে হতাশাগ্রস্তরাই মানুষকে মন্দ বলে বেড়ায়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 22, জুলাই 2023
in বিনোদন
A A
আত্মবিশ্বাসী নারী মডেল পোজ দিচ্ছেন, আধুনিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করলেও শুরুটা এত সহজ ছিল না অভিনেত্রী সানি লিওনের। পর্নো ইন্ডাস্ট্রি থেকে এসেছিলেন বিগ বস রিয়েলিটি শো-এ। এরপর পরিচালক মহেশ ভাটের নজরে পড়ে ‘জিসম ২’- ছবির মাধ্যমে পা রাখেন বলিউডে।

বলিউডের গুণী নির্মাতা অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’- ছবিতে যেন নতুন রূপে ধরা দিলেন সানি। সম্প্রতি জনপ্রিয় ফিল্ম সমালোচক অনুপমা চোপড়াকে সানি লিওন জানিয়েছেন ক্যারিয়ারের কঠিন সময়ের কথা।

সানি লিওন বিভিন্ন সময়ে সাক্ষাৎকার দিয়ে দর্শকের মন জয় করেছেন। তার সবচেয়ে স্মরণীয় সাক্ষাৎকারগুলোর একটি ছিল ২০১৬ সালে সাংবাদিক ভুপেন্দ্র চাউবের সঙ্গে। সাক্ষাতকারটি সম্প্রচারিত হওয়ার পরে আপত্তিকর প্রশ্ন করায় সাংবাদিককে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। অন্যদিকে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দেয়ায় সানিকে নিয়ে প্রশংসা শুরু হয়।

সেই সাক্ষাৎকারে সানি আমির প্রসঙ্গেও বিস্ফোরক মন্তব্য করেন। জানান, তার অতীতের পেশার কারণে আমির খানের তার সঙ্গে কাজ করতে আপত্তি থাকতে পারে। এই সাক্ষাতকার প্রচারের পরে আমির নিজে সানিকে ফোন করে জানিয়েছেন তার সানির সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই।

ভারতীয় গণমাধ্যম ‘মিড-ডে’কে দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি সানি সেই সময়ের স্মৃতিচারণ করে বলেন, “কিছু মানুষ সাক্ষাৎকারটি দেখে আমাকে সাহস করে ‘হ্যালো’ বলেছিলেন, যা খুবই ভালো লেগেছিল। আমির খান ফোন করেছিলেন, অনিল কাপুরও। হৃতিক রোশনও ফোন করেছিলেন, সোনম কাপুরও। তাদের সবাই আমাকে বলেছিলেন, ‘আপনাকে নিয়ে গর্বিত’ এবং ‘মানসিকভাবে শক্ত থাকবেন।”

সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য কিংবা ট্রল প্রসঙ্গে সানিকে জিজ্ঞেস করা হলে অভিনেত্রী বলেন, ‘আমি এগুলো নিয়ে ভাবি না। আমি চাই না মানুষ এত বাজে ভাবে কথা বলুক, তবে আমি এসব আমলে নেই না। তারা আমাকে জানেন না, আমি তাদের জানি না। তারা তাদের মতামত প্রকাশ করার অধিকার রাখে। তারা যা বলেন সেসব আমি সিরিয়াসলি নেই না। হয়তো তারাও নিজেদের নিয়ে সিরিয়াসলি ভাবেন না। হয়তো তারা নিজেদের জীবন নিয়ে হতাশাগ্রস্ত। তারা অসুখী মানুষ। এজন্য তারা মানুষকে মন্দ বলে বেড়ায়।’

অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সানি লিওন। কান ফিল্ম ফেস্টিভ্যালে ছবির প্রিমিয়ার হয়েছিল। কান চলচ্চিত্র উৎসবের মিডনাইট স্ক্রিনিং বিভাগে প্রদর্শিত হয়েছে ছবিটি। হলের দর্শকরা ৭ মিনিট ধরে টিম কেনেডি-কে ‘স্ট্যান্ডিং ওভেশন’ দেয়। সানি ছাড়াও ছবিতে আছেন রাহুল ভাট। ভারতে ছবিটি কবে মুক্তি পাবে, এ বিষয়ে কিছু জানা যায়নি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

Tags: অভিনয়আমির খানবলিউডসানি লিওনসিনেমাহৃতিক
Previous Post

৯ দিন হাসপাতালে মৌনি, কী হয়েছে অভিনেত্রীর?

Next Post

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পতাকা ভবনের সামনে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইংল্যান্ড ও হাইতি দলের খেলোয়াড়রা মাঠে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

পেনাল্টিতেই হারতে হল হাইতিকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT