চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারজানাকে ছাড়া স্থবির রেখা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:35 অপরাহ্ন 22, জুলাই 2023
in বিনোদন
A A
বাংলাদেশি নারীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রহস্যময় রেখার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল সবসময়েই বেশি। ২০১৬ সালে প্রকাশিত রেখার জীবন নিয়ে ভারতীয় সাংবাদিক ইয়াসির উসমানের লেখা ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইটি নতুন করে চর্চায়। এই বইতে উঠে এসেছে রেখার জীবনের অজানা কিছু ঘটনা।

নিজেকে সবসময়েই রহস্যে ঘিরে রাখতে ভালোবাসেন রেখা। আর তাই তার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহেরও শেষ নেই ভক্ত ও গণমাধ্যমের। বহুবার তিনি জন্ম দিয়েছেন নানা বিতর্কের। তবে সব পরিস্থিতিই কৌশলে এড়িয়ে গেছেন তিনি।

অমিতাভের সঙ্গে সম্পর্ক, স্বামীর মৃত্যু সহ অনেক বিষয় নিয়ে তিনি এখনও থাকেন আলোচনায়। ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’তে জানা গেছে তিনি তার ব্যক্তিগত সহকারী ফারজানার সঙ্গে ‘লিভ ইন’ সম্পর্কে আছেন।

রেখার জীবনীতে ইয়াসির উসমান লিখেছেন, ব্যক্তিগত সহকারী ফারজানা ছাড়া আর কেউই রেখার বেডরুমে ঢোকার অনুমতি পান না। তিনি লিখেছেন, ‘ফারজানা রেখার পারফেক্ট সঙ্গী। তিনি পরামর্শদাতা, বন্ধু এবং সমর্থক এবং তাকে ছাড়া রেখা থাকতেই পারেন না। রেখার বিশ্বস্ত সেক্রেটারি ফারজানা, যাকে অনেকেই তার প্রেমিকা বলেন, তিনিই একমাত্র রেখার বেডরুমে প্রবেশের অনুমতি পেয়েছেন। বাড়ির পরিচারক-পরিচারিকাদেরও সেখানে প্রবেশের অনুমতি নেই’।

আরও লেখা হয়েছে, ‘রেখার জীবন এবং বাড়ির সব কিছু নিয়ন্ত্রণ করেন ফারজানা। তাকে ছাড়া রেখার কাছে যাওয়ার উপায় নেই। রেখার সকল ফোনও প্রথমে ফারজানা ধরেন। তিনি রেখার জীবনের প্রতি মুহূর্ত গুছিয়ে দেন। রেখার অসাধারণ সাজসজ্জার পিছনেও ফারজানারই অবদান আছে।’

দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে ১৯৯০ সালে বিয়ে করেছিলেন রেখা। তবে তাদের দাম্পত্য সাত মাসের বেশি স্থায়ী হয়নি। দিল্লির ফার্মহাউসে রেখারই ওড়না গলায় লাগিয়ে ফাঁস দেন ও আত্মঘাতী হন। তবে তার সুইসাইড নোটে লেখা হয়েছিল, ‘এই মৃত্যুর জন্য কেউ দায়ী নন’।

সূত্র: পিঙ্কভিলা

Tags: ফারজানাবলিউডরেখা
Previous Post

প্রশংসায় ভাসছে যে গান, সজল-প্রীতির রসায়নে মুগ্ধতা

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৯৫

Next Post
Sheikh Hasina speaking at a press conference or interview. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৯৫

বিশ্বজুড়ে জলবায়ুর ভয়াবহ বিপর্যয় নিয়ে শঙ্কিত বিজ্ঞানীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে জলবায়ুর ভয়াবহ বিপর্যয় নিয়ে শঙ্কিত বিজ্ঞানীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT