চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা সিনেমায় কাজ করতে চান ‘বার্বি’র রমজান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 21, জুলাই 2023
in বিনোদন
A A
সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২১ জুলাই) হলিউড সহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ছবি ‘বার্বি’। হলিউডের এই ছবিটি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের পাশাপাশি নেট দুনিয়ায় মেতে আছে গোটা বিশ্বের সিনেপ্রেমী মানুষ! বাংলাদেশি দর্শকদের ক্ষেত্রে অন্যরকম আবেদন তৈরী করেছে ছবিটি! 

তার প্রধান কারণ যতোটা না ‘বার্বি’, তারচেয়ে কোনো অংশে কম নয় এই ছবির অভিনেতা রমজান মিয়ার উপস্থিতি! মার্গট রবি, রায়ান গসলিংদের ভিড়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এই অভিনেতাকে দেখতেও অনেকে ‘বার্বি’ নিয়ে কৌতুহলী হয়েছেন।

তার কিছুটা আঁচ পাওয়া গেল বৃহস্পতিবার ঢাকার মহাখালীর এসকেএস টাউয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘বার্বি’র প্রিমিয়ার শো’তে! যেখানে আমন্ত্রিত অতিথিদের সাথে ছবিটি দেখতে উপস্থিত হন রমজান মিয়া! স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের এমন চমকের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।

রমজানও এমন আয়োজন করায় স্টার সিনেপ্লেক্সের প্রতি কৃতজ্ঞতা জানান। এদিন ‘বার্বি’র বিশেষ প্রদর্শনীতে স্টার সিনেপ্লেক্স পুরো গোলাপী রঙে সজ্জিত ছিলো। এমনকি আমন্ত্রিত অতিথিদের বেশীর ভাগই এসেছিলেন গোলাপী পোশাকে!

এক পর্যায়ে দেশের সংবাদকর্মীদের মুখোমুখি হন রমজান। প্রথমে জানান ‘বার্বি’তে তার কাজের অনুভূতি। হলিউডের প্রথম শ্রেণীর তারকাদের সাথে দীর্ঘদিন থেকে কাজের সুযোগ পাওয়া বিশেষ অভিজ্ঞতার বলেও এসময় জানান রমজান।

বাংলা সিনেমায় কাজ করতে চান বার্বি, রমজান অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ এরপরই বাংলাদেশি সিনেমায় কাজ করার সুযোগ পাওয়া নিয়ে নিজের আগ্রহের কথা জানান রমজান। তিনি বলেন,বাংলাদেশে আমি কাজ করতে আগ্রহী। এজন্য ভাল করে বাংলা ভাষা শিখতে চাই, প্রয়োজনে ভাষা শেখার ক্লাসে ভর্তি হব। বাংলাদেশের সিনেমায় কাজ করতে এখানকার পরিচালক, প্রযোজকদের সাথে সাক্ষাৎ করে আমি আমার আগ্রহের কথা জানাতে চাই।’

রমজান মিয়ার জন্ম যুক্তরাজ্যে। ১৯৯৩ সালের ১৯ জুলাই ইংল্যান্ডের লুটন শহরে জন্ম গ্রহণ করেন তিনি। সেই শহরেই বেড়ে উঠেন। তারা বাবা ও মা দুজনই বাংলাদেশি। তাদের পৈত্রিক বাড়ি সিলেটে।

শুধু বার্বি নয়, রমজান ইতিমধ্যে হলিউডের বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য ঘোস্ট স্টোরিস, রকেটম্যান, আলাদিন এবং এনোলা হোমস ২!

হলিউড ছবিতে নিয়মিত কাজ করলেও অভিনয়ে রমজানের হাতেখড়ি কিন্তু বাংলা নাটকে! মাত্র ৭ বছর বয়সে সিলেটি ভাষার একটি নাটকে শিশুশিল্পী হিসেবে অভিষেক হয় তার। মজার তথ্য হলো, নাটকটি নির্মাণ করেছিলেন রমজানের বাবা কুদ্দুস মিয়া। নাটকের নাম ছিলো ‘তবুও ভালো আছি’। যেখানে একজন প্রবাসীর সুখ দুঃখের কথা তুলে ধরা হয়।

Tags: বার্বিমার্গট রবিরমজান মিয়ারায়ান গসলিংলিড বিনোদনসিনেমা
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৯৪

Next Post

প্যারিসে সঙ্গিনীসহ ডাকাতের আক্রমণের শিকার দোন্নারুমা

Next Post
প্যারিসে ফুটবল মাঠে প্রেমিক-প্রেমিকা, চ্যাম্পিয়নশিপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিসে সঙ্গিনীসহ ডাকাতের আক্রমণের শিকার দোন্নারুমা

বাংলাদেশ ও ভারতের মহিলা ক্রিকেট দলের মুখোমুখি, ট্রফি বিতরণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফাইনালে’ প্রচুর দর্শকের আশায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT