চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এটি একটি দুর্লভ সম্মান, আমি এখনো বিশ্বাস করতে পারছি না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:34 অপরাহ্ন 21, জুলাই 2023
in বিনোদন
A A
বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্মেলনে পুরস্কার গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কের ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ থেকে চিত্রনায়ক জায়েদ খানকে ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশি এই অভিনেতাকে গ্লোবাল শান্তিদূত নিযুক্ত করা হয়েছে।

জায়েদ খানসহ বিশ্বের ৪০ ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে মানবিক অবদান রাখার জন্য ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এমন দাবিই করলেন এই অভিনেতা।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে জায়েদ খানের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এর আগে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বক্তব্য পাঠ করা হয় বলেও জানান জায়েদ। তিনি জানান, সম্মাননা স্মারক ছাড়াও তাকে গ্লোবাল শান্তিদূত নিযুক্তের কথা লেখা রয়েছে।

পুরস্কার প্রদান ও সম্মাননা অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন ছিল যেখানে আমন্ত্রিতরা উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত ৪০ জন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ।

নিউ ইয়র্ক থেকে জায়েদ খান বলেন, ‘করোনার সময় আমার কর্মকাণ্ড ও মানবিক তৎপরতা তাদের দৃষ্টিগোচর হয়েছে। তারা আমার কাছে পূর্বে আমার কর্মকাণ্ড সম্পর্কে মেইল চেয়েছে, আমি পাঠিয়েছি। আমার চলচ্চিত্রের কাজ সম্পর্কে জানতে চেয়েছে। এছাড়াও আমি একজন চিত্রতারকা, তাই তারা আমাকে মনোনীত করেছেন।

জাতিসংঘের প্রধান কার্যালয়ের একটি মিলনায়তনে হয় অনুষ্ঠান। তিনি বলেন, আমাকে যে সম্মাননা দেওয়া হলো তাতে আমি আবেগ আপ্লুত, এই সম্মান আমি ধরে রাখার চেষ্টা করবো।

পুরস্কার গ্রহণ করছেন একজন ব্যক্তি, ব্যাকড্রপে লোগো ও ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ জায়েদ খান বলেন, ‘এটি একটি দুর্লভ সম্মান। আমি সত্যিই এখনো বিশ্বাস করতে পারছি না। আমার এই অর্জন আমার দেশের জন্য।’

ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ তাদের ওয়েবসাইটেও সম্মাননাপ্রাপ্তদের ছবিসহ তালিকা প্রকাশ করেছে। যেখানে জায়েদ খানের নাম জহিরুল উল্লেখ করে বলা হয়, ‘তার স্টেজ নাম জায়েদ খান’ এবং সম্মাননা যে কারণে দেওয়া হয়েছে তার বিবরণ রয়েছে।

Tags: করোনাজায়েদজায়েদ খাননিউ ইয়র্কলিড বিনোদনসিনেমা
Previous Post

ক্লাস্টার বোমার ব্যবহার শুরু করেছে ইউক্রেন

Next Post

পাল্টে গেল প্রভাস-দীপিকার সিনেমার নাম

Next Post
প্রভাসের চরিত্রের দৃশ্য, সিনেমার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাল্টে গেল প্রভাস-দীপিকার সিনেমার নাম

একজন পুরুষের ছবি, যিনি সাদা পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT