চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল জার্সিতে অবসর প্রায় নিয়েই ফেলেছিলেন নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 20, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ব্রাজিল জার্সিতে অবসর নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপে সেমিফাইনালে দুর্দান্ত ম্যাচ খেলেছিলেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়েছিলেন। পরে টাইব্রেকারে হেরে যায় নেইমারের দল।

প্রথমে এগিয়ে গিয়েও পরে হেরে যাওয়ার বেদনায় ব্রাজিল জাতীয় দল থেকে অবসর নেয়ার কথা চিন্তা করেছিলেন নেইমার। ঘটনার পর প্রায় পাঁচদিন ধরে একাধারে কেঁদেছিলেন পিএসজির তারকা। বিশ্বকাপের দীর্ঘদিন পর সেই ম্যাচ নিয়ে কথা বলেছেন ৩১ বর্ষী নেইমার।

‘টানা প্রায় পাঁচদিন কেঁদেছিলাম। এটা আমাকে বেশ আহত করেছিল, স্বপ্ন দূরে সরে যাচ্ছিল। আমি বরং একটি গোল না করতাম, ০-০ থেকে হেরে যেতাম, গোল করে এগিয়ে গিয়ে পরে পেনাল্টিতে হারার চেয়ে।’

নেইমার সেদিনের ড্রেসিংরুমের পরিবেশ এবং সতীর্থদের নিয়েও বলেছেন। সবাই কাঁদছিল। তার ভাষ্যে, পেনাল্টিতে ক্রোয়েশিয়ার কাছে হেরে যাওয়া তার জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত। এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনে আর কখনই যেতে চান না।

সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল প্রথম ম্যাচ খেলার পর নেইমার গোড়ালিতে চোট পান। ওই ম্যাচে শারীরিকভাবে খেলার উপযুক্ত ছিলেন না, বলছেন নেইমার- ‘ওটা আমার জীবনের অন্যতম বাজে সপ্তাহ। চোট থাকায়। কেউ জানত না আমি বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম।’

‘সারাদিন শুয়ে থেকেই আমার চিকিৎসা চলছিল। আমার পা শুধু বাইরে ছিল এবং ফিজিওথেরাপিস্ট সবধরনের চিকিৎসা চালিয়ে যাচ্ছিল। প্রথমদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত আমার চিকিৎসা চলেছিল এবং মার্কিনহোস আমাকে সঙ্গ দিচ্ছিল।’

নেইমার গত ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে। পিএসজির একটি ম্যাচ চলাকালে ডানপায়ের গোড়ালির চোটে পড়েন। মার্চে কাতারে তার অস্ত্রোপচার হয়। গত পাঁচমাস মাঠের বাইরে ব্রাজিলের অন্যতম সেরা তারকা। যা তার ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ সময় টানা খেলায় না থাকার।

Tags: কাতার বিশ্বকাপ-2022ক্রোয়েশিয়ানেইমারপিএসজিব্রাজিলমার্কিনহোস
Previous Post

মেসি-বুসকেটসের অভিষেক নিয়ে যে পরিকল্পনা মার্টিনোর

Next Post

হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় বর!

Next Post
বিয়ের অনুষ্ঠানে হেলিকপ্টার নিয়ে আসার সময় ভিড় ও উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় বর!

সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে মুখোমুখি হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডন থেকে ফেরার পর তামিমকে নিয়ে সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT