চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছর বিরতিতে সামান্থার ক্ষতি ১২ কোটি রুপি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 20, জুলাই 2023
in বিনোদন
A A
সামান্থার নতুন ছবি, লাল পোশাক পরা সুন্দরী অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক মাধ্যমে সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনয় জগত থেকে কিছুদিন বিরতি নেয়ার ইঙ্গিত দিয়েছেন। এরপর ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের বিরতি নেবেন অভিনেত্রী। স্বাস্থ্যের দিকে নজর দিতেই নাকি এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই বিরতিতে অভিনেত্রীর ক্ষতির পরিমাণও কম নয়!

‘খুশি’ এবং ‘সিটাডেল ইন্ডিয়া’র পর সামান্থা কোনো তেলেগু, তামিল অথবা বলিউড সিনেমায় আপাতত চুক্তিবদ্ধ না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি শোনা যাচ্ছে বেশ কয়েকজন প্রযোজকের থেকে নেয়া অগ্রিম অর্থও ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। ফলে অভিনেত্রী বড় ক্ষতির মুখে পড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে।

বিরতি নেয়ার বিষয়টি নিয়ে সামান্থা এখনও পরিষ্কারভাবে কিছুই বলেননি। তবুও তার বিরতির ক্ষতি নিয়ে চলছে হিসাবনিকাশ। ভারতের গণমাধ্যম ‘গ্রেট অন্ধ্র’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সামান্থা প্রতি ছবিতে সাড়ে তিন থেকে চার কোটি রুপি পারিশ্রমিক নেন। তিনটি ছবির অর্থ ফিরিয়ে দেয়ায় অভিনেত্রীর ক্ষতি হয়েছে ১০-১২ কোটি রুপি।’

বৃহস্পতিবার বিরতির ইঙ্গিত দিয়ে ইনস্টাগ্রামে সামান্থা লিখেছেন, ‘সিটাডেল ইন্ডিয়ার শুটিং শেষ হল। বিরতি নেয়া মোটেও খারাপ জিনিস বলে মনে হয় না তখন যখন আপনি জানেন সামনে কী আসছে। রাজ ও ডিকে আর সীতা আর মেনন-আমি জানতামই না এই পরিবারটিকে আমার কতটা প্রয়োজন! ধন্যবাদ আমার একার এই লড়াইয়ে পাশে থাকার জন্য। আমাকে কখনই ছেড়ে যাবেন না। আমি আপনাদের সবাইকে গর্বিত করতে চাই। এমন একটা চরিত্রে আমাকে নির্বাচন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের, যতক্ষণ না নতুন কিছু লিখছেন আমার জন্য।’

‘খুশি’ মুক্তি পাবে সেপ্টেম্বরে। ‘সিটাডেল ইন্ডিয়া’র মুক্তির তারিখ এখনও জানানো হয়নি।

সূত্র: নিউজ এইটিন

Tags: সামান্থা রুথ প্রভু
Previous Post

ঠিক একবছর পর জয়ের খোঁজ পেলো পাকিস্তান, সেই গলেই

Next Post

রাহুলের জোড়া গোলে চ্যানেল আই’য়ের শুভ সূচনা

Next Post
ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাহুলের জোড়া গোলে চ্যানেল আই’য়ের শুভ সূচনা

মুগদা ও মহাখালী হাসপাতালে ডেঙ্গু রোগীর জরুরি অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুগদা ও মহাখালী হাসপাতাল থেকে ডেঙ্গুর পরিস্থিতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT