চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিদিনই তাপমাত্রার রেকর্ড, প্রচণ্ড গরমে বিপর্যস্ত বিশ্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 20, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সূর্য্যাস্তের সময় বিদ্যুতের খুঁটি ও তারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রচণ্ড গরমে বিপর্যস্ত বিশ্ব। তাপমাত্রা প্রতিদিনই ভেঙ্গে চলেছে আগের রেকর্ড। তীব্র গরমে অতিষ্ঠ বিশ্বের লাখ লাখ মানুষ। দাবানল বাড়ছে। সে সঙ্গে বাড়ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি।

বিশেষজ্ঞরা বলছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহারে বিশ্ব উত্তপ্ত হচ্ছে। আর ধ্বংস হচ্ছে আবহাওয়া।

প্রচণ্ড গরমের কারণে বিভিন্ন দেশের সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের ঝুঁকিপূর্ণ অঞ্চলসমূহে ভোগান্তিতে থাকা জনগণের জন্যে নানা ধরণের সতর্কতা জারি করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তীব্র তাবদাহের কারণে স্বাস্থ্যসেবা পদ্ধতি চাপের মুখে পড়েছে। বয়স্ক, শিশু ও নবজাতক প্রচণ্ড গরমের কারণে ভোগান্তিতে রয়েছে।

গ্রিসে দুটি দাবানল শক্তিশালী বাতাসের কারণে তীব্র রূপ নিয়েছে। দাবানল ছড়িয়ে পড়েছে পশ্চিম এথেন্স থেকে পর্যটন দ্বীপ রোডস পর্যন্ত। ফ্রান্সে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে ২৩ বছরের ইতিহাস ভেঙে গত সাতদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে। তাবদাহের কারণে বেইজিং সরকার বয়স্ক ও শিশুদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে। স্পেন উচ্চ তাপমাত্রার কারণে রেড এলার্ট জারি করেছে।

ইতালির সারদিনিয়া ও সিসিলি দ্বীপে তাপমাত্রা ৪৮দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। বুধবারও আমেরিকার লাখ লাখ লোককে তীব্র গরমে হাঁসফাঁস করতে হয়েছে। টেক্সাসের সান এঞ্জেলো শহরে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।

ইরাকে জুলাই মাসে তাপমাত্রা সাধারণত গড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করে। কিন্তু এবারে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস কিংবা তারচেয়েও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এ পূর্বাভাসের কারণে বসরার মেয়র বৃহস্পতিবার সরকারি কর্মীদের জন্যে ছুটি ঘোষণা করেছে।

ফ্রান্সের জলবায়ু বিষয়ক ইন্সস্টিটিউট পিয়েরে সিমন লাপেলেসের পরিচালক রবার্ট ভটার্ড বলেছেন, ইউরোপ ও বিশ্বজুড়ে চলা এই তাবদাহ কেবল একটি কারণে নয় বরং একাধিক বিষয় এতে রয়েছে। তবে তাপ তীব্ররূপ নেয়ার একটিই কারণ। আর সেটা হল জলবায়ু পরিবর্তন।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা বলছে, বিশ্ব প্রত্যক্ষ করছে উষ্ণতম জুলাই। মাসের প্রথম ১৫ দিনের প্রতিদিনই তীব্র তাপ রেকর্ড করা হয়েছে।

Tags: জলবায়ুবিশ্ব স্বাস্থ্য সংস্থামহাদেশ
Previous Post

টমেটো বিক্রি করে এক মাসের মধ্যে কোটিপতি!

Next Post

ঠিক একবছর পর জয়ের খোঁজ পেলো পাকিস্তান, সেই গলেই

Next Post
পাকিস্তানের ক্রিকেটাররা জয়ের আনন্দে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠিক একবছর পর জয়ের খোঁজ পেলো পাকিস্তান, সেই গলেই

সামান্থার নতুন ছবি, লাল পোশাক পরা সুন্দরী অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছর বিরতিতে সামান্থার ক্ষতি ১২ কোটি রুপি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT