চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মামলায় আসামি বিএনপির ২ হাজারেরও বেশি নেতাকর্মী

রবিউল হক রবি by রবিউল হক রবি
9:22 অপরাহ্ন 19, জুলাই 2023
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A
বিক্ষোভের সময় ধোঁয়া ও ভাঙচুরের দৃশ্য, জনতাসহ যানবাহন ও মোটরসাইকেল. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ ৮৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২ হাজার নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১৮ জুলাই) রাতে এ ফেনী মডেল থানা পুলিশ বাদি হয়ে দু’টি মামলা দায়ের করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে বিএনপির পদযাত্রা শহরের দাউদপুল এলাকা থেকে শুরু হয়ে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ ইসলামপুর রোডের সামনে পৌঁছলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ সদস্য, সাংবাদিক, পথচারীসহ শতাধিক লোক আহত হয়েছেন। সংবাদ সংগ্রহের সময় দৈনিক দৃষ্টান্ত পত্রিকার স্টাফ রিপোর্টার ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন (ব্যক্তিগত) জহিরুল আলম কামরুলসহ বেশ কয়েকটি টিভি চ্যানেল ও দৈনিক পত্রিকার প্রতিনিধি আহত হন। আতংকে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ফেলে। পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ও বেশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় থেমে থেমে ৭-৮ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

অন্যদিকে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ফেনী শহরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কিছু স্থাপনা ভাঙচুর করে। এ সময় ফেনী প্রেস ক্লাব, কয়েকটি ব্যাংক, ব্যবসায়ী প্রতিষ্ঠান, মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, ফেনীতে সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর আক্রমণ ও বিস্ফোরক আইনে ৮৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২ হাজার জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

Tags: ত্রিমুখী সংঘর্ষফেনী
Previous Post

ডেঙ্গুতে একদিনে ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯২

Next Post

আফজাল হোসেনের জন্মদিনে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন

Next Post
অফজাল হোসেনের জন্মদিনে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আফজাল হোসেনের জন্মদিনে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন

বাংলাদেশ ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটু ব্যাখ্যা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ানে সাবিনা-সানজিদাদের কোচ সাইফুল বারী টিটু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT