বিখ্যাত সুফী সাধক খাজা মইনউদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইলির ছেলে হযরত শাহ খাজা শর-ফুদ্দীন চিশতি রহমতুল্লাহি আলাইলি স্বপ্নে বঙ্গদেশে ইসলাম প্রচার করার নির্দেশ পান। পরে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইলির সাথে ইসলাম প্রচার করার জন্য বঙ্গে আসেন। আস্তানা গড়ে তোলেন রমনার কাছে একটি নির্জন স্থানে।







