চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলে যাওয়া বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 18, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা যখনই যা করছি ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে’- ভারতকে প্রথমবার ওয়ানডেতে হারানোর পর বলছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাস্তবতা আসলে এমনই। বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় এলে আরও বড় ইতিহাস রচিত হবে। উপমহাদেশের প্রথম দল হিসেবে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি নাহিদা-মারুফাদের সামনে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু সকাল সাড়ে ৯টায়। বিসিবির ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ। স্টেডিয়ামের চার নম্বর গেট সাধারণ দর্শকদের জন্য থাকবে উন্মুক্ত।

সিরিজের শেষ টি-টুয়েন্টিতে জয় টনিক হিসেবে কাজ করেছে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দেখা গেছে বদলে যাওয়া দলকে। ব্যাটিং প্রত্যাশা অনুযায়ী না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে টিম টাইগ্রেস ছিল দাপুটে। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষ দলকে ৪০ রানে হারায় লো-স্কোরিং ম্যাচে।

পেটের পীড়ায় প্রথম ওয়ানডে খেলতে না পারা স্বর্ণা আক্তার ফিরেছেন দলের সঙ্গে। দ্বিতীয় ওয়ানডে খেলতে পারবেন কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। আগের ম্যাচে ব্যাটিংয়ে দশজনের দল হয়ে গিয়েছিল স্বর্ণা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়।

ভারতের বিপক্ষে ষষ্ঠ দেখায় প্রথম ওয়ানডে জয় পেয়েছে বাংলাদেশ। সেটি এই সিরিজেই। এবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামবে জ্যোতিবাহিনী। নারী দলের জন্য বিদেশি ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ও স্পিন কোচ যুক্ত করার পর থেকে উন্নতি চোখে পড়ছে।

ম্যাচের আগেরদিন মিরপুরে ঘাম ঝরিয়েছে স্বাগতিক দল। সিরিজ হারের শঙ্কা থাকলেও অনুশীলন করেনি সফরকারী ভারত।

Tags: ওয়ানডে সিরিজজ্যোতিটিম টাইগ্রেসনাহিদাবাংলাদেশ-ভারতমারুফামিরপুরলিড স্পোর্টস
Previous Post

কক্সবাজারে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

Next Post

কবে বিয়ে করছেন তাপসী?

Next Post
বই পড়ছেন এক দম্পতি, হাসি ও আনন্দের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

কবে বিয়ে করছেন তাপসী?

হিরো আলমের ওপর হামলার সময় ভোটকেন্দ্রের বাইরে জনতার ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

হিরো আলমের ওপর হামলার ঘটনায় মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT