চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল না দেওয়ায় ছুরিকাঘাতে রাকিবকে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 18, জুলাই 2023
in অপরাধ
A A
নিরাপত্তা বাহিনী ও যুবকদের চলাচল, মোবাইল না দেওয়ায় রাকিব হত্যার প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আদনান সাঈদ রাকিব (১৭) নিজের ব্যবহৃত মোবাইল না দেওয়ায় তাকে সুইচ গিয়ার চাকু দিয়ে জখম করে ছিনতাইকারীরা। এতে রাকিবের মৃত্যু হয়।

এ ঘটনায় সোমবার ১৭ জুলাই রাতে নিহত রাকিবের পরিবার বাদী হয়ে ধানমণ্ডি মডেল থানার একটি মামলা (নং-১৬) দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রায়েরবাগ বস্তি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. ইকবাল (১৬), মো. সুমন ভুইয়া ওরফে বড় সুমন (২৫) ও মো. সুমন ওরফে কালু সুমন ওরফে ছোট সুমন (১৪)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি রিকশা ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

মঙ্গলবার ১৮ জুলাই দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

যেভাবে রাকিবকে হত্যা
ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, রাকিব হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন এবং মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুও জব্দ করা হয়। সেই সঙ্গে লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছি। রাকিব কলাবাগানের গ্রিনরোড স্টাফ কোয়াটারে পরিবারের সঙ্গে থাকত। রোববার রাত সাড়ে ৯টার দিকে বন্ধু রাইয়ানসহ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে চা পানের কথা বলে সে বাসা থেকে বের হয়ে যায়। চা পান শেষে তারা শেখ জামাল মাঠের পূর্বপাশে নার্সারির সামনে ফুটপাত দিয়ে হেঁটে বাসায় ফিরছিল। রাত ১০টা ৫৫ মিনিটে অজ্ঞাত চারজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে।

পরে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ও মানিব্যাগ দিয়ে দিতে বলে। পরে রাইয়ান তার কালো রঙের পুরোনো সিমফোনি বাটন মোবাইল দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু রাকিব মোবাইল দিতে না করায়  ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে রাকিবের ডান পাশের কাঁধের নিচে ও বাম পায়ের উরুতে আঘাত করে। পরে তার কাছে থাকা মোবাইল দুটি নিয়ে নেয়।

ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে শিশুদের জন্য সাইকেল ও ব্যাগ প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ এরপর রাকিব চিৎকার করলে আশপাশের কোনো লোকজন এগিয়ে না আসায় সে রাস্তা পার হয়। পরে গ্রিন রোড স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেট দিয়ে ৫০ গজ সামনে এসে একটি বাড়ির সামনে পড়ে যায়। রাকিব যে কোয়ার্টারে থাকত সেখানকার এক বাসিন্দা আবু বক্কর সিদ্দিক রাকিবের বাবাকে মোবাইলে বিষয়টি জানান। সেই সঙ্গে রাকিবের বড় ভাই আরমান সজিব হৃদয়কে ডাকেন।

খবর পেয়ে রাকিবের বড় ভাই দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এরপর রাকিবকে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নিয়ে যায়।

ঈদের পর ছিনতাই কিছুটা বেড়েছিল
ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, ঈদের পর ছিনতাইয়ের ঘটনা কিছুটা বেড়েছিল। এরপর ডিবি ও থানা পুলিশ ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। অভিযানে আমরাই (ডিবি) প্রায় ১০০ জনের মতো ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি। কারওয়ান বাজার, ফার্মগেট ও রমনা এলাকার সবচেয়ে বড় যে ছিনতাইকারী চক্রের সর্দার কামরুলসহ অনেককে গ্রেপ্তার করেছি।

তিনি বলেন, ছিনতাইকারীদের হামলায় পুলিশ সদস্য নিহত ও একজন সাংবাদিক আহত হওয়ার পর ডিএমপি কমিশনারের নির্দেশে ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

রংপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ ধানমণ্ডির ঘটনায় অভিযুক্তরা এর আগে গ্রেপ্তার হয়েছিল কিনা বা তারা জামিনে বের হওয়া ছিনতাইকারী কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনা ঘটার ১২ ঘণ্টার মধ্যে আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করেছি। এ বিষয়ে আমাদের থানা পুলিশ ও ডিবি পুলিশের সবার একটা গতিবিধি ছিল। অভিযুক্তরা রায়ের বাজার বস্তি এলাকায় থাকত। সেখানে আমাদের নজরদারি ছিল। অভিযুক্তরা এর আগে গ্রেপ্তার হয়েছিল কিনা বা তারা জামিনে বের হওয়া কিনা সে বিষয়ে তদন্ত করছি।

ফুটপাতে আলো কম থাকা এলাকায় ছিনতাই বেশি
হারুন অর রশীদ বলেন, যেসব এলাকায় ফুটপাতে আলো কম থাকে সেসব এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। যেহেতু ফুটপাতে বাতি লাগানোর কাজ সিটি কর্পোরেশনের সেক্ষেত্রে তাদের সঙ্গে ডিবির কোনো কথা হয়েছে কিনা, এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার মনে হয় এ প্রশ্নটি আপনারা মেয়রদের করলে ভালো হয়। তবে অন্ধকার জায়গাগুলোতে আলোর ব্যবস্থা থাকলে এ ধরনের ঘটনা কমতে পারে।

Tags: গ্রেপ্তার ৩ডিবিরাকিব হত্যা
Previous Post

সরে গেল ভিক্টোরিয়া, ২০২৬ কমনওয়েলথ গেমস অনিশ্চিত

Next Post

এমবাপে এই মৌসুমেই রিয়ালে আসবেন, আশাবাদী রদ্রিগো

Next Post
Mbappe and Rodrigo during football match, focused and intense. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপে এই মৌসুমেই রিয়ালে আসবেন, আশাবাদী রদ্রিগো

চিকিৎসকদের আন্দোলন স্থগিতের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসকদের আন্দোলন স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT