চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাছের বদলে জালে উঠল কুমির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 17, জুলাই 2023
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
জাল থেকে উঠে এসেছে কুমির, মাছের বদলে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঈদ পান্থ: বরিশাল জেলার মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে আইড় পাঙ্গাস ধরতে ফেলে রাখা জালে উঠে এল এক কুমির! প্রথমে বিষয়টি জেলেরা আঁচ করতে না পারলেও জালে ওজন অনুভব করায় বড় মাছ মনে করে উঠিয়ে আতংকিত হয়ে যান।

এরপরই কৌশল অবলম্বন করে কুমিরটি নদীতীরে নিয়ে আসেন তারা। এই ঘটনা ছড়িয়ে পরার পর থেকে জেলেসহ স্থানীয় জনতার মধ্যে আতংক বিরাজ করছে। কুমিরটি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও জেলেদের হেফাজতে রয়েছে। খবর পেয়ে ঢাকা থেকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের একটি দল বরিশালে রওনা দিয়েছেন।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।

জেলে জাবুল হোসেন জানান, সকালে আইড় পাঙ্গাসের জাল ফেলে কিছু সময় পর ফের জাল তুলতে গিয়ে ওজন অনুভব হওয়ায় মনে করেছিলাম বড় মাছ উঠেছে। কিন্তু কিছুক্ষণ পর দেখি একটি কুমির আমার জালে পেচিয়ে রয়েছে। এরপর আমরা আতংকিত হয়ে পরলেও কৌশল অবলম্বন করে ধীরে ধীরে কুমিরসহ জাল তীরে নিয়ে আসি। ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রুবেলকে জানাই।

মুলাদীর নাজিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল বলেন, কুমির উদ্ধারের খবটি প্রথমে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। তারা কুমিরটি আমিসহ জেলেদের কাছে রাখতে বলেন। বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের লোকজন আসলে কুমিরটি তাদের কাছে হস্তান্তর করা হবে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠিয়েছি। ওই এলাকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, কুমির উদ্ধারের বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে জানিয়েছি। তাদের একটি দল ঢাকা থেকে রওনা দিয়েছেন। বরিশাল পৌঁছে কুমিরটি সংরক্ষণের ব্যবস্থা করবেন অধিদপ্তরের কর্মকর্তারা।

Previous Post

‘প্রিয়তমা’কে লম্বা রেসের ঘোড়া বললেন নির্মাতা

Next Post

প্রথমবার এক ছবিতে ক্যাটরিনা-বিজয়

Next Post
ক্যাটরিনা ও বিজয় একসঙ্গে, সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার এক ছবিতে ক্যাটরিনা-বিজয়

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে দুর্ভোগ অব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT