চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল হেরে ‘হজম’ করতে পারছেন না জোকোভিচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:22 অপরাহ্ন 17, জুলাই 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
জোকোভিচের হাসিমুখ, টেনিস ম্যাচের পরের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

উইম্বলডনের ফাইনাল জিতলে ছেলে-মেয়ে মিলিয়ে টেনিস ইতিহাস গড়তেন নোভাক জোকোভিচ। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম একক জয়ের রেকর্ডে মার্গারেট কোর্টের পাশে বসতেন ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী। ছুঁয়ে ফেলতেন সবচেয়ে বেশি ৮ বার উইম্বলডন একক জয়ে রজার ফেদেরারের রেকর্ডও। তা আর হল কই! আলকারাজের বিপক্ষে হেরে স্বপ্ন আপাতত ভেস্তে গেছে মহাতারকার। কাছে গিয়েও এমন হার হজম করতে বেশ কষ্ট হয়েছে সার্বিয়ান জোকারের।

এবছরের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতেছেন জোকোভিচ। উইম্বলডনের ফাইনালেও ফেভারিট ছিলেন। সবকিছু ছাপিয়ে নতুন ইতিহাস গড়েছেন স্প্যানিশ তারকা আলকারাজ। জোকোকে হারিয়ে জিতেছেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছেলেদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার রেকর্ডও গড়েছেন।

রোববার সেন্টার কোর্টে ফাইনালে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে জোকোভিচকে হারান ২০ বর্ষী স্প্যানিশ তারকা আলকারাজ। উইম্বলডনের দুই ফাইনালিস্টের মধ্যে বয়সের পার্থক্য ১৬ বছর। ১৯৭৪ সালের পর ছেলেদের গ্র্যান্ড স্লাম ফাইনালে বয়সের এত ব্যবধান দেখা গেল।

হেরে ৩৬ বর্ষী জোকোভিচ বলেছেন, ‘খুব কাছে গিয়ে জয় না পাওয়ার ব্যাপারটা হজম করা খুব কঠিন। তবে একটা বিষয় আলাদা করেই বলতে হবে, আমি একজন সেরা খেলোয়াড়ের কাছেই হেরেছি। তাকে অভিনন্দন জানাতে হবে। আর আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

ফাইনালে হেরে কান্নাভেজা চোখ লুকাতে চেয়েছিলেন জোকোভিচ। কারণ বাবার খেলা দেখতে উপস্থিত ছিলেন ছেলেও। সেসময় ছেলের উদ্দেশ্যে বলেছেন, ‘আমার ছেলেকে এখানে দেখতে পেয়ে ভালো লাগছে, সে হাসছে। আমি তোমাকে ভালোবাসি, আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ। আমরা সবাই একটি বড় আলিঙ্গন করতে পারি।’

Tags: আলকারাজউইম্বলডনগ্র্যান্ড স্ল্যামজোকোভিচলিড স্পোর্টস
Previous Post

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে করা রিট খারিজ

Next Post

ভোটার উপস্থিতি কম, কেন্দ্রে ক্ষমতাসীন দলের নেতাকর্মী বেশি

Next Post
নির্বাচনী ভোটের জন্য ভোটার তালিকা ও নির্দেশনা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটার উপস্থিতি কম, কেন্দ্রে ক্ষমতাসীন দলের নেতাকর্মী বেশি

বেনাপোলে পৌর নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ভোটাররা লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১২ বছর পর বেনাপোলে পৌর নির্বাচনের ভোটগ্রহণ চলছে 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT